ঢাকা বৃহস্পতিবার ১১ জুন ২০২৬ ২৮ ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ ১২ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

মৌলভীবাজারে পর্যটকদের জন্য নতুন বাস সার্ভিস তুহিন পরিবহন চালু

প্রকাশিত: ১০ জুন ২০২৬, বুধবার, সময়ঃ ১০.৪৯ পি.এম
মৌলভীবাজারে পর্যটকদের জন্য নতুন বাস সার্ভিস তুহিন পরিবহন চালু
www.dailyranggaprovat.com

এলিসন সুঙ, মৌলভীবাজার : মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে উত্তর ও পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলার সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপনের লক্ষ্যে তুহিন পরিবহনের নতুন একটি বাস সার্ভিসের যাত্রা শুরু হয়েছে। নতুন এ সার্ভিসটি শ্রীমঙ্গল থেকে ভৈরব, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, মুক্তাগাছা, মধুপুর, ঘাটাইল ক্যান্টনমেন্ট, এলেঙ্গা, কড্ডা, বনপাড়া, নাটোর, রাজশাহী হয়ে চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত চলাচল করবে। একই সাথে মৌলভীবাজার শ্রীমঙ্গল থেকে সিলেট ভোলাগঞ্জ সাদা পাথর পর্যটন কেন্দ্রে প্রতিদিন সকালে ছেড়ে যাবে।

এই উপলক্ষে শ্রীমঙ্গল-হবিগঞ্জ সড়কের শ্রীমঙ্গল ট্যুরিজম কার্যালয়ে (শ্যামলী বাস কাউন্টারের পাশে) ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে বাসটির উদ্বোধন করেন শ্রীমঙ্গল ট্যুরিস্ট পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম।

শ্রীমঙ্গল কাউন্টারের পরিচালক সাংবাদিক 

বিকুল চক্রবর্তীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ পরিদর্শক নূর আলম বাহার, রোটারি ক্লাব অব শ্রীমঙ্গলের সভাপতি মশিউর রহমান রিপন,  বিবিসি নিউজ  বিডি এর সম্পাদক এন. রায় রাজা, শ্রীমঙ্গল সম্মিলিত সাংস্কৃতিক পরিষদের সাধারণ সম্পাদক শ্যামল আচার্য, শ্রীমঙ্গল পোস্টমাস্টার আব্দুল মতিন, বিশিষ্ট চা-ব্যবসায়ী সাইফুল ইসলাম বুলবুল, সাংবাদিক ঝলক দত্ত, মামুন আহমেদ ও বর্ণ চক্রবর্তী, ব্যবসায়ী জসিম মিয়া,  তরুণ জনহিতৈষী কামাল পাশা এবং কাউন্টার মাস্টার রিঙ্কু সরকারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভাপতির বক্তব্যে বিকুল চক্রবর্তী বলেন, “নতুন এ সার্ভিস চালুর ফলে ময়মনসিংহ, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জ অঞ্চলের মানুষ সরাসরি শ্রীমঙ্গল, মৌলভীবাজার ও সিলেটের বিভিন্ন পর্যটনকেন্দ্রে ভ্রমণের সুযোগ পাবেন। একইভাবে সিলেট অঞ্চলের যাত্রীরাও সহজে দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলে যাতায়াত করতে পারবেন।”

তিনি জানান, প্রতিদিন রাত সাড়ে ৮টায় শ্রীমঙ্গল থেকে বাসটি ছেড়ে যাবে। টিকিট বুকিং ও বিস্তারিত তথ্যের জন্য ০১৭১৬-৭৫৪০৯৫ এবং ০১৭১৩-৮১৭১৮১ নম্বরে যোগাযোগ করা যাবে। শ্রীমঙ্গলে কাউন্টারটি হবিগঞ্জ রোডে শ্যামলী পরিবহন বাস কাউন্টারের  পাশে অবস্থিত।

তুহিন পরিবহনের ম্যানেজার মো. রেজাউল চৌধুরী বলেন, “দীর্ঘ ৩২ বছরের পথচলায় তুহিন পরিবহন যাত্রীসেবায় আস্থা ও সুনামের সঙ্গে কাজ করে যাচ্ছে। তিনি জানান, বাসটির মালিক  শ্রী প্রশান্ত কুমার পোদ্দারের পরিকল্পনায় বাসগুলোকে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন করে গড়ে তোলা হয়েছে, যাতে যাত্রীরা নিরাপদ ও আরামদায়ক ভ্রমণসেবা পান।”

তুহিন পরিবহনের স্বত্বাধিকারী শ্রী প্রশান্ত কুমার পোদ্দার বলেন, “যাত্রীসেবার মান উন্নয়নে আমরা সবসময় গুরুত্ব দিচ্ছি। সময়ের সঙ্গে তাল মিলিয়ে নিরাপদ, নির্ভরযোগ্য ও মানসম্পন্ন পরিবহনসেবা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।”

বর্তমানে তুহিন পরিবহনের বাস দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ রুটে চলাচল করছে। এর মধ্যে রয়েছে কক্সবাজার, লক্ষ্মীপুর, ফটিকছড়ি, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, সিলেট, সাদা পাথর, দিনাজপুর, দেবীগঞ্জ, রংপুর, সৈয়দপুর, বগুড়া, কুড়িগ্রাম, কুয়াকাটা, বরিশাল, যশোর ও নারায়নগঞ্জসহ দেশের আরো কয়েকটি  জেলা। তিনি বলেন, এই রোডের কিছু সরকারী চাকুরীজীবি ও রাজনৈতিক কিছু নেতার পরামর্সে এই রোডে প্রথমবারের মতো এই রোডে এই সার্ভিস চালু করেন।