গোপালগঞ্জ কেন্দ্রীয় কালী মন্দিরে ধর্মীয় অনুষ্ঠানে মাহবুব আলী সোহেল
প্রকাশিত: ১১ জুন ২০২৬, বৃহস্পতিবার, সময়ঃ ০৭.১০ এ.এম
নিজস্ব প্রতিবেদক : গোপালগঞ্জ কেন্দ্রীয় কালী মন্দিরের নির্মাণকাজ পরিদর্শন ও ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন গোপালগঞ্জের চারবারের নির্বাচিত কমিশনার মাহবুব আলী সোহেল।
এ সময় মন্দিরের ধর্মীয় গুরুজন, ভক্তবৃন্দ এবং সনাতন ধর্মাবলম্বী গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। নির্মাণকাজ শেষে ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য ও সমাজের সার্বিক কল্যাণ কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা সকল ধর্মের মানুষের মধ্যে ঐক্য, সহমর্মিতা ও সামাজিক মূল্যবোধ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। তারা ধর্মীয় সম্প্রীতি রক্ষায় সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।
