ঢাকা শনিবার ১৩ জুন ২০২৬ ৩০ ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ ১৪ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

কালিগঞ্জে পল্লীতে বিলের মাঝখানে রাস্তা নির্মাণের কাজ উদ্বোধন

প্রকাশিত: ১১ জুন ২০২৬, বৃহস্পতিবার, সময়ঃ ১০.২১ পি.এম
কালিগঞ্জে পল্লীতে  বিলের মাঝখানে রাস্তা নির্মাণের কাজ উদ্বোধন
www.dailyranggaprovat.com

সুকুমার দাশ বাচ্চু, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের চৌধুরীআটি গ্রামের সোনাকুড়ির বিলের পশ্চিম পাড়ে বসবাসকারী প্রায় ৫০টি পরিবারের দীর্ঘদিনের যাতায়াত দুর্ভোগ দূর করতে বিলের মাঝ দিয়ে ৫০০ ফুট দীর্ঘ ও ১০ ফুট প্রশস্ত রাস্তা নির্মাণকাজ শুরু হয়েছে। রাস্তার কাজ আনুষণিকভাবে। 

উদ্বোধন করেন  প্রধান অতিথি সাতক্ষীরা  

জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান 

 বুধবার (১০ জুন) সকালে  গ্রামবাসীর উদ্যোগে এবং পাঁচটি পরিবারের স্বেচ্ছায় জমি দানের মাধ্যমে কাজের উদ্বোধন করা হয়। স্থানীয় ইউপি সদস্য জামাল ফারুকের প্রচেষ্টায় নির্মিত এ রাস্তা প্রায় দুই শতাধিক মানুষের দীর্ঘদিনের ভোগান্তি লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।এ সময় স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ গ্রামবাসী উপস্থিত  ছিলেন।