ঢাকা শনিবার ১৩ জুন ২০২৬ ৩০ ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ ১৪ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

কালিগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশিত: ১১ জুন ২০২৬, বৃহস্পতিবার, সময়ঃ ১০.২৫ পি.এম
কালিগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ  অনুষ্ঠিত
www.dailyranggaprovat.com

সুকুমার দাশ বাচ্চু, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি : সারা দেশে আওয়ামী লীগের নৈরাজ্য, অপরাজনীতি এবং পুলিশ প্রশাসনের নীরবতার প্রতিবাদে সাতক্ষীরার কালিগঞ্জে ছাত্রদলের উদ্যোগে  বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ।

বৃহস্পতিবার  (১১ জুন) বিকেলে উপজেলাছাত্রদলের আয়োজনে বিক্ষোভ মিছিলটি  উপজেলার  প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ  করে  ।  পরে মিছিল শেষে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিলে ছাত্রদলের নেতাকর্মীরা "নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের" দেশব্যাপী নৈরাজ্য ও উস্কানিমূলক কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একই সাথে স্থানীয় প্রশাসনকে আইন-শৃঙ্খলা রক্ষায় আরও কঠোর ভূমিকা পালন করার আহ্বান জানানো হয়।এ সময় কৃষক দলের আহ্বায়ক রোকনুজ্জামান    ও ছাত্র দলের   নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। 

উক্ত বিক্ষোভ মিছিলে কালিগঞ্জ উপজেলা ছাত্রদল এবং বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশ নেন।