ঢাকা বুধবার ০৩ জুন ২০২৬ ২০ ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ ৩৪ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

কচুয়ায় জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

প্রকাশিত: ০২ এপ্রিল ২০২৬, বৃহস্পতিবার, সময়ঃ ০৮.২৪ পি.এম
কচুয়ায় জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে  পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত
www.dailyranggaprovat.com

কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি।। বাগেরহাটের কচুয়ায় জাতীয় শিক্ষা সপ্তাহ -২০২৬ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২ এপ্রিল সকাল ১১ টায় কচুয়া উপজেলা প্রশাসন মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন  কচুয়া উপজেলা  মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম মোর্শেদ।একাডেমিক সুপারভাইজার মেহেদী মান্নার সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রশাসক মো: আলী হাসান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কচুয়া সরকারি মহিলা ডিগ্রী কলেজের অধ্যাপক মিলন কান্তি মৈত্র, কচুয়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ শুধাংশু শেখর , কচুয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ  মো: সাখাওয়াত হোসেন , কচুয়া পাইলট মাধ্যমিক  বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো মাহমুদ হোসেন , গোয়ালমার্ট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আবুল হাসেম । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলার সকল বিদ্যালয়ের প্রধান শিক্ষক ,বিভিন্ন শিক্ষার্থী গার্ডিয়ান  ও ছাত্র-ছাত্রীবৃন্দ।