ঢাকা শনিবার ১৩ জুন ২০২৬ ৩০ ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ ১৪ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

কালিয়ার পুটিমারী প্রিমিয়ার লিগ ক্রিকেট টুর্নামেন্টের অনুষ্ঠিত

প্রকাশিত: ১২ জুন ২০২৬, শুক্রবার, সময়ঃ ০৯.২৭ পি.এম
কালিয়ার পুটিমারী প্রিমিয়ার লিগ ক্রিকেট টুর্নামেন্টের অনুষ্ঠিত
www.dailyranggaprovat.com

মো: মনিরুজ্জামান চৌধুরী, নড়াইল : নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার পুটিমারী গ্রামে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে পুটিমারী প্রিমিয়ার লিগ (পিপিএল)-২০২৬ ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন এবং বিজয়ী দলগুলোর মাঝে পুরস্কার বিতরণ করেন পুটিমারী স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাতা মোঃ আল-আমিন হোসাইন।

এ সময় তিনি বলেন, “যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। খেলাধুলা শরীর ও মনকে সুস্থ রাখে, পাশাপাশি সামাজিক বন্ধন ও ভ্রাতৃত্ববোধ গড়ে তোলে। তাই আসুন, খেলাধুলায় মন দেই এবং মাদককে না বলি।”

টুর্নামেন্টে এলাকার বিভিন্ন দল অংশগ্রহণ করে। খেলা উপভোগ করতে মাঠে ভিড় করেন বিপুল সংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক। প্রতিযোগিতাপূর্ণ ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত এ আয়োজন স্থানীয় যুবসমাজের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করে।

আয়োজকরা জানান, ভবিষ্যতেও তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে এবং একটি সুস্থ সমাজ গঠনের লক্ষ্যে এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত থাকবে।