ঢাকা শনিবার ১৩ জুন ২০২৬ ৩০ ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ ১৪ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে কারাদণ্ড

প্রকাশিত: ১২ জুন ২০২৬, শুক্রবার, সময়ঃ ০৯.৩৯ পি.এম
অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে কারাদণ্ড
www.dailyranggaprovat.com

অশোক মুখার্জী, কলাপাড়া (পটুয়াখালী) :  পর্যটনকেন্দ্র কুয়াকাটা সৈকতের  লেম্বুরবন স্পট থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে মহিবুল্লাহ (৩৫) নামের এক ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। 

শুক্রবার (১২ জুন)  দুপুরে  নির্বাহী ম্যাজিস্ট্রেট, কুয়াকাটা পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেকের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এই দন্ড কার্যকর করেছে। ইয়াসীন সাদেক জানান, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৪ ও ১৫ ধারায় এই দন্ড দেয়া হয়েছে। 

স্থানীয়রা জানান, সকাল থেকে স্কেভেটর মেশিন লাগিয়ে সৈকতের লেম্বুরচর স্পট থেকে বালু উত্তোলন করা হচ্ছিল। ওই বালু আবার ট্রাকযোগে নেয়া হচ্ছিল। সৈকতের ক্ষতি করে বালু কাটার ছবি ও ভিডিও স্থানীয়রা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয়। বিষয়টি সমালোচনার জন্ম দেয়।