ঢাকা শনিবার ১৩ জুন ২০২৬ ৩০ ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ ১৪ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

নড়াইলে বিমল পাগলের বার্ষিক মতুয়া মহা সম্মেলন অনুষ্ঠিত

প্রকাশিত: ১২ জুন ২০২৬, শুক্রবার, সময়ঃ ০৯.৪০ পি.এম
নড়াইলে বিমল পাগলের বার্ষিক মতুয়া মহা সম্মেলন অনুষ্ঠিত
www.dailyranggaprovat.com

মো: মনিরুজ্জামান চৌধুরী, নড়াইল : মতুয়া শ্রী বিমল পাগলের ৩৩ তম মহোৎসব উদযাপন উপলক্ষে নড়াইলের আগদিয়াচর সর্বজনীন শ্রী শ্রী হরি গুরুচাঁদ মতুয়া মিশন সেবা আশ্রম ও মন্দির প্রাঙ্গণে বার্ষিক মতুয়া মহা সম্মেলন- ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।


১২ জুন(শুক্রবার) ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বিভিন্ন এলাকা থেকে আগত মতুয়া সম্প্রদায়ের দল-মতের অসংখ্য ভক্তবৃন্দের আগমনে এলাকা মুখরিত হয়ে উঠে। বার্ষিক মতুয়া মহা সম্মেলনে উপস্থিত ছিলেন শ্রী শ্রী হরি গুরুচাঁদ মতুয়া মিশনের নড়াইল জেলার সভাপতি মতুয়া অসিম পাল, মতুয়ারত্ন ও সম্ভাব্য নড়াইল পৌরসভার মেয়র পদপ্রার্থী অশোক কুমার কুন্ডু সহ অসংখ্য মতুয়া মিশনের নেতৃবৃন্দ।

মতুয়া শ্রী বিমল গোসাইয়ের সভাপতিত্বে ও বিশ্বনাথ দাস, শংকর দাস, বিজন দাস, সজল দাস, মৃত্যুঞ্জয় দাস, প্রেম কুমার দাস, বিপ্লব দাস, দেবু দাস সহ এলাকাবাসীর সার্বিক তত্ত্বাবধানে উক্ত মতুয়া মহা সম্মেলন সাফল্য মন্ডিত হয়।