কালীগঞ্জে উপজেলা পর্যায়ে শিক্ষক ও শিক্ষার্থীদের উৎসব অনুষ্ঠিত
সুকুমার দাশ বাচ্চু, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি : কালিগঞ্জে উপজেলা পর্যায়ে শিক্ষক ও শিক্ষার্থীদের মেলা উপলক্ষে প্রতিযোগিতা অনুষ্ঠিত। এডুকেশন এক্সিলেন্স সাপোর্ট স্কিম( EEss) SEDP মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর বাংলাদেশ ঢাকা এর আয়োজনে ও উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিস কালিগঞ্জ সাতক্ষীরা এর বাস্তবায়নে শুক্রবার( ১২ জুন) সকাল ১০ টায় উপজেলা অডিটোরিয়ামে উপজেলা পর্যায়ে শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণ Stsrup Sciece Project & innvation idea Showcasing Program অনুষ্ঠিত হয়। মেধা বিজ্ঞান উদ্ভাবনের দেশ সবার আগে বাংলাদেশ, এই প্রতিপাদ্য বিষয়ে কে সামনে রেখে কলেজ স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীরা বিজ্ঞান ভিত্তিক বিভিন্ন উদ্ভাবন উপজেলা পর্যায়ে স্টলের মাধ্যমে উপস্থাপন করেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়নাল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনের( ভূমি) মইনুল ইসলাম অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কালিগঞ্জ কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: আজিজুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ডাক্তার শফিকুল ইসলাম বাবু, উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী মিজানুর রহমান, উপজেলা আইসিটি কর্মকর্তা হেমন্দ্রনাথ মন্ডল, সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন কালিগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু,কুশুলিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইউনিয়ন হাসানুজ্জামান, উপজেলা মৎস্য কর্মকর্তা তৌকির আহমেদ, প্রমূখ। উপজেলা একাডেমিক সুপারভাইজার সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে স্কুল কলেজ ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ ও অংশ গ্রহণকারী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে অতিথিরা বিভিন্ন স্টল ঘুরে দেখেন, শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা এবং সৃজনশীল প্রতিভা দক্ষতা ও মূল্যায়নে প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অধিকারীদের পুরস্কার বিতরণ করেন।
