ঢাকা শনিবার ১৩ জুন ২০২৬ ৩০ ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ ১৪ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

পাবনার সাঁথিয়ায় সাপের কামড়ে একজনের মৃত্যু

প্রকাশিত: ১২ জুন ২০২৬, শুক্রবার, সময়ঃ ১১.৩১ পি.এম
পাবনার সাঁথিয়ায় সাপের কামড়ে একজনের মৃত্যু
www.dailyranggaprovat.com

বিশেষ প্রতিনিধি : পাবনার সাঁথিয়ায় সাপের কামড়ে রুহান (২৬) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। রুহান কল্যাপুর চর কাবারিকোলা  গ্রামের হেলাল মোল্লার ছোট ছেলে। স্থানীয় সূত্রে জানাযায়, রুহান রাতে টেটা দিয়ে মাছ শিকার করতে গেলে  ডোবার ধার থেকে বিষাক্ত সাপে কামড় দেয়। সাপে কামড়ানোর পরে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে সেখানে অ্যান্টিভেনাম না দিয়ে পাবনা রেফার্ট করলে পাবনা সদর হাসপাতালে নেয়ার পথে রোগীর মৃত্যু হয়।