ঢাকা বুধবার ০৩ জুন ২০২৬ ২০ ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ ৩৪ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

আশাশুনিতে গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার ১

প্রকাশিত: ০২ এপ্রিল ২০২৬, বৃহস্পতিবার, সময়ঃ ০৮.২৫ পি.এম
আশাশুনিতে গাঁজা ও  ইয়াবাসহ গ্রেফতার ১
www.dailyranggaprovat.com

জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা)। । আশাশুনি থানা পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ একজনকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) এএসআই সেলিম হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নাকতাড়া কালিবাড়ী রেডিয়েন্স ক্লাব এলাকা থেকে বকচর গ্রামের আঃ কুদ্দুছ সরদারের ছেলে ইসমাইল হোসেনকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৪০ গ্রাম গাঁজা ও ৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এব্যাপারে থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে পুলিশ জানিয়েছে।