ঢাকা শনিবার ১৩ জুন ২০২৬ ৩০ ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ ১৪ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

পহরডাঙ্গা ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

প্রকাশিত: ১৩ জুন ২০২৬, শনিবার, সময়ঃ ০৭.৫৮ পি.এম
পহরডাঙ্গা ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
www.dailyranggaprovat.com

নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার ১০নং পহরডাঙ্গা ইউনিয়নে ‘পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে শনিবার সিএমবি ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় (বাগুডাঙ্গা) মাঠে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান মল্লিক মাহমুদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. কোবাদ শিকদার। এছাড়া উপসহকারী কৃষি কর্মকর্তা স্বপন কুমার মিত্র, ইকবাল শিকদার ও এস এম গোলাম কোবির (মিল্টন)সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বেশি বেশি বৃক্ষরোপণের আহ্বান জানান। পরে অতিথিরা বিদ্যালয় প্রাঙ্গণে ফলদ ও বনজ গাছের চারা রোপণ করেন এবং শিক্ষার্থী ও স্থানীয়দের মাঝে চারা বিতরণ করা হয়।