পাবনায় মোটরসাইকেল-পিকআপ সংঘর্ষে কলেজ ছাত্র নিহত
বিশেষ প্রতিনিধি : পাবনা সদর উপজেলার তারাবাড়িয়ায় মোটরসাইকেল -পিকআপ সংঘর্ষে মোটরসাইকেল আরোহী কলেজ ছাত্র নিহত ও আহত একজন। (শুক্রবার, ১২ জুন) দুপুর ২ টার দিকে পাবনা সদর উপজেলার তারাবাড়িয়ায় পিকআপ মোটরসাইকেল সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাজ্জাদ (২২) পাবনার আতাইকুলা থানার দুবলিয়া ইউনিয়নের সাদুল্লাহপুর গ্রামের রেন্টু মন্ডলের ছেলে। আহত জুলফিকার (২৫) একই গ্রামের সিরাজ মন্ডলের ছেলে। তারা সম্পর্কে আপন চাচাতো ভাই।
পাবনা সদর থানার পুলিশ পরিদর্শক মানিক হোসেন জানান জুলফিকার ও তার চাচাতো ভাই সাজ্জাদ মোটরসাইকেল নিয়ে তারাবড়িয়া বাজার পৌঁছালে অপর দিক থেকে পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়ে ঘটনাস্থলেই প্রাণ যায় সাজ্জাদের। গুরুতর আহত হয় জুলফিকার, তাকে স্থানীয় লোকজন উদ্ধার করে পাবনা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য অর্থপেডিকস বিভাগে ভর্তি করা হয়। পরে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাজশাহী নেয়া হয়েছে।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, তারা এ ঘটনায় আইনগত ব্যবস্থা নিতে ইচ্ছুক না থাকায় মরদেহ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
