ঢাকা রোববার ১৯ এপ্রিল ২০২৬ ৬ ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ ১৮ ই জিলহজ, ১৪৪৭ হিজরী
Ad

খাজরা ভারপ্রাপ্ত চেয়ারম্যানের অপসারণ ও শাস্তির দাবী

প্রকাশিত: ০২ এপ্রিল ২০২৬, বৃহস্পতিবার, সময়ঃ ০২.২৬ পি.এম
খাজরা ভারপ্রাপ্ত চেয়ারম্যানের  অপসারণ ও শাস্তির দাবী
www.dailyranggaprovat.com

জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা)।।  আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাইফুল ইসলাম বাচ্চুর বিরুদ্ধে তদন্ত পূর্বক তাকে অপসারন ও শাস্তির দাবী জানিয়ে জেলা প্রশাসক বরাবর আবেদন করা হয়েছে।উপজেলার কাপসন্ডা গ্রামের মৃত জহির উদ্দিনের ছেলে বোরহান উদ্দিন বুলু বাদী হয়ে জেলা বিএনপির সদস্য স ম হেদায়েতুল ইসলাম, সাবেক সদস্য সচিব মশিউল হুদা তুহিন, উপজেলা জামায়াতের আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষারের সুপারিশকৃত আবেদনে বলা হয়েছে, গত ৩০ মার্চ দুপুরে স্থানীয় বিক্ষুব্ধ জনতা চেয়ারম্যানের নিজস্ব কার্যালয়ে লুকিয়ে রাখা ৭ বস্তা ফিতরার চাল এবং শীতকালে বিতরণের জন্য আসা 'এক গাইড' (বড় বস্তা) অব্যবহৃত কম্বল ও শীতবস্ত্র উদ্ধার করে। ঈদুল ফিতর ১৮ দিন অতিবাহিত হলেও চাল বিতরণ না করে অবৈধভাবে মজুত রাখা, সরকারি কম্বল বণ্টন না করায় এলাকার সাধারণ মানুষের মধ্যে চরম উত্তেজনা ও ক্ষোভ বিরাজ করছে।
আবেদনে দুর্নীতিবাজ ও সুযোগ সন্ধানী ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাইফুল ইসলাম বাচ্চুকে অনতিবিলম্বে অপসারণ করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা এবং স্থানীয় সরকার নির্বাচন না হওয়া পর্যন্ত সরকারি প্রশাসকের মাধ্যমে পরিষদের কার্যক্রম পরিচালনার ব্যবস্থা নিতে জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়েছে।

» বিস্তারিত কমেন্টে «
facebook.com/dailyranggaprovat
dailyranggaprovat.com