বাবুগঞ্জের মাঠ পর্যায়ে নিরলস কাজ করছেন ইউএনও আসমা উল হুসনা
রফিকুল ইসলাম রনি : প্রতিভা কোনো সীমাবদ্ধ সিদ্ধিতে সন্তুষ্ট থাকে না, অসন্তোষই তার জয়যাত্রা পথের সারথি’। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের এ উক্তিটি বাস্তবে রূপ দিয়েছেন বরিশালের বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার।
ন্যায় পরায়ন দায়িত্বশীলতার মাধ্যমে একটি উপজেলার যে আমূল পরিবর্তন ঘটানো সম্ভব তার প্রমান করে দিয়েছেন বাবুগঞ্জ উপজেলার মানবিক নির্বাহী অফিসার আসমা উল হুসনা।
ইউএনও আসমা উল হুসনা গত ০৪ ডিসেম্বর ২০২৫ তারিখে বাবুগঞ্জ উপজেলায় আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। যোগদানের পর থেকে তিনি বিভিন্ন উন্নয়নমূলক কাজ, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং পর্যটন সম্ভাবনা নিয়ে সক্রিয় ভূমিকা পালন করছেন। তিনি বিভিন্ন হতদরিদ্র অসহায় পরিবারের পাশে দাঁড়িয়ে মানবিকতার পরিচয় দিচ্ছেন। যোগদানের পর থেকেই তিনি একজন মানবিক ইউএনও হিসেবে পরিচিতি লাভ করেছেন।
রোদ-বৃষ্টি উপেক্ষা করে সরকারের উন্নয়নের ধারাকে বাস্তবায়ন করার লক্ষ্যে মাঠ পর্যায়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তিনি। বাবুগঞ্জ উপজেলায় যোগদানের পর থেকে পাল্টে যাচ্ছে অনেক দৃশ্যপট।
জাহাঙ্গীর নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল আহসান খান হিমু বলেন, বর্তমান ইউএনও একজন মানবিক মানুষ। তিনি অনেক গুণের অধিকারী, বিশেষ করে শিক্ষাব্যবস্থার মান উন্নয়নে কঠোর পরিশ্রম করে যাচ্ছেন। তিনি উপজেলার বিভিন্ন উন্নয়ন মূলক কাজ পরিদর্শন করেন।
ইউএনও আসমা উল হুসনা বলেন, ‘আসলে একদিকে সরকারি দায়িত্ব পালন, অন্যদিকে নিজের দায়বদ্ধতা থেকে উপজেলার বিভিন্ন এলাকার উন্নয়ন মূলক কাজ গুলো দেখার জন্য পরিদর্শন করি। শিক্ষিত জনগোষ্ঠীর বাহিরে কোনো উন্নয়নের সুফল জনগণ ভোগ করতে পারে না।
ইউএনও বলেন, মানবিক কাজ করে আমি আত্মতৃপ্তি পাই। প্রজাতন্ত্রের একজন কর্মী হিসেবে মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।
