ঢাকা মঙ্গলবার ১৬ জুন ২০২৬ ২ ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ ১৭ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

আশাশুনির কাপসন্ডায় বীর মুক্তিযোদ্ধাকে রাস্ট্রীয় মর্যাদায় দাফন

প্রকাশিত: ১৬ জুন ২০২৬, মঙ্গলবার, সময়ঃ ০৬.৩৩ পি.এম
আশাশুনির কাপসন্ডায় বীর মুক্তিযোদ্ধাকে রাস্ট্রীয় মর্যাদায় দাফন
www.dailyranggaprovat.com

জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) :  আশাশুনিতে বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ সরদারকে (৮০) রাস্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। সোমবার (১৫ জুন) দুপুর ২ টায় তাঁকে গার্ড অব অনার প্রদান করা হয়। 

খাজরা ইউনিয়নের কাপসন্ডা গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ সরদার রবিবার সন্ধ্যা ৭.৩০ টায় স্ট্রোক জনিত কারণে নিজ বাড়িতে ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি অইন্না ইলায়হি রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন কন্যা ও অসংখ্য নাতিপুতি রেখে গেছেন। সোমবার (১৫ জুন) দুপুর ২ টায় পুলিশের একটি চৌকস দল রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অফ অনার প্রদান করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামানন্দ কুন্ডু মরহুমের কফিনে জাতীয় পতাকা ও ফুল দিয়ে সম্মাননা প্রদান করেন। এ সময় স্থানীয় বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, এলাকার সুধী ও গুণীজন উপস্থিত ছিলেন। পরে জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে মরহুমকে দাফন করা হয়।