মোরেলগঞ্জে সুন্দরবন সম্মিলিত সাহিত্য সংসদ-এর শুভ সুচনা
মোরলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি : বাগেরহাটের মোরেলগঞ্জের সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজ শিক্ষক মিলনায়তন কক্ষে বিভিন্ন সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠনের যৌথ উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে “সাহিত্য ও সৃজনশীলতায় সমাজ গড়ি” এই প্রতিপাদ্য কে নিয়ে সুন্দরবন সম্মিলিত সাহিত্য সংসদ গঠন করা হয়।
অধ্যাপক জাকির হোসেন রিয়াজ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উক্ত সংসদের ০৯ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি গঠন করা হয়।
কমিটির সদস্যবৃন্দরা হলেনআহবায়ক- বিশিষ্ট কবব এইচ. এম. সাখাওয়াত হোসেন, সদস্য সচিব-অধ্যাপক জসিম উদ্দিন হাওলাদার, সদস্য-অধ্যাপক জাকির হোসেন রিয়াজ, অধ্যাপক প্রবির কুমার নাথ, অধ্যাপক এইচ.এম. শহিদুল আলম, এম, জহির বাচ্চু, এফ.আর. মাহাদী, অধ্যাপক বুলবুল কবির ও পথিক কবি এম, মুজাহিদ প্রিন্স। সভায় বক্তারা শালীন সাহিত্য ও সংস্কৃতি চর্চা সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নিয়ে যৌথভাবে বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ড, জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন করা হবে। আলোচনা সভা শেষে এফ. আর. মাহাদীর লেখা “তুমি নেই, অথচ আছো” কাব্যগ্রন্থ সংসদে উপহার দেয়া হয়।
