ঢাকা রোববার ১৯ এপ্রিল ২০২৬ ৬ ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ ১৮ ই জিলহজ, ১৪৪৭ হিজরী
Ad

হরমুজ প্রণালি খুলতে ৪০ দেশের নতুন জোট

প্রকাশিত: ০৩ এপ্রিল ২০২৬, শুক্রবার, সময়ঃ ০৬.৫২ এ.এম
হরমুজ প্রণালি খুলতে ৪০ দেশের নতুন জোট
www.dailyranggaprovat.com
 
হরমুজ প্রণালি খুলতে ৪০ দেশের নতুন জোট
 
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬, ৯:৪৮ এএম   (ভিজিট : ৬৫)
 
facebook-white sharing button
twitter-white sharing button
whatsapp-white sharing button
messenger-white sharing button
gmail-white sharing button
yahoomail-white sharing button
 

হরমুজ প্রণালি খুলতে ৪০ দেশের নতুন জোট। ছবি : সংগৃহীত

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসনের প্রভাবে অবরুদ্ধ হয়ে পড়া বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি পুনরায় খুলে দিতে যুক্তরাজ্যের নেতৃত্বে একজোট হয়েছে ৪০টি দেশ।
 
বৃহস্পতিবার এ নিয়ে ৪০ দেশের পররাষ্ট্রমন্ত্রীর ভার্চুয়াল সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। তারা একটি বিবৃতি সই করে ইরানকে হরমুজ প্রণালি অবরোধ বন্ধ করার দাবি জানিয়েছে এবং এই জলপথ দিয়ে জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে যথাযথ প্রচেষ্টায় অবদান রাখার অঙ্গীকার করেছে।
 
বৃহস্পতিবার সম্মেলনের শুরুতে গণমাধ্যমে প্রচারিত বক্তব্যে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার বলেন, আমরা দেখছি ইরান একটি আন্তর্জাতিক নৌপথ দখল করে বিশ্ব অর্থনীতিকে জিম্মি করে রেখেছে।
 
তার এই প্রারম্ভিক বক্তব্যের পর বৈঠকের বাকি অংশ রুদ্ধদ্বার কক্ষে অনুষ্ঠিত হয়। সম্মেলনের সভাপতিত্বকালে তিনি বলেন, জলপথটি অবরুদ্ধ করে রাখার ইরানের ‘বেপরোয়া আচরণ’ আমাদের ‘বৈশ্বিক অর্থনৈতিক নিরাপত্তাকে বিঘ্নিত করছে।
 
বৃহস্পতিবারের সম্মেলনে যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি, কানাডা, জাপান এবং সংযুক্ত আরব আমিরাতসহ অন্যান্য আরও দেশ অংশ নেয় এবং বিবৃতি সই করে। এই সম্মেলনকে প্রথম পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে, যার ধারাবাহিকতায় বিস্তারিত পরিকল্পনা চূড়ান্ত করতে কর্মকর্তাদের নিয়ে ‘ওয়ার্কিং-লেভেল’ বৈঠক অনুষ্ঠিত হবে।
 
সম্মেলন শেষে জানা গেছে, ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সামরিক পরিকল্পনাবিদরা আগামী সপ্তাহে এই দেশগুলোর প্রতিনিধিদের সঙ্গেই পুনরায় বসবেন। সেখানে যুদ্ধ শেষ হওয়ার পর নৌ চলাচলের নিরাপত্তা কীভাবে নিশ্চিত করা যায়, তা নিয়ে আলোচনা হবে।

» বিস্তারিত কমেন্টে «
facebook.com/dailyranggaprovat
dailyranggaprovat.com