মধুখালীতে ২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক
শাহজাহান হেলাল, ফরিদপুর : ফরিদপুরের মধুখালীতে পৌর সদরের ঢাকা-খুলনা মহাসড়কের মধুখালী কেন্দ্রীয় ঈদগাহর সামনে ট্রাফিক পুলিশের নিয়মিত যান তল্লাশীতে এক মোটরসাইকেল চালকের কাছ থেকে প্রায় দুই কেজি গাঁজা উদ্ধার করে তাকে আটক করা হয়েছে। মটরসাইকেলের অপর দুই অরোহী পালিয়ে যেতে সক্ষম হন।আটক ওই ব্যক্তি হলো ফরিদপুর সদর উপজেলার ভাটি কানাইপুর গ্রামের লালন খানের ছেলে রানা খান (২৬)।
১৮ জুন ২০২৬খ্রি. বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে ফরিদপুর জেলা ট্রাফিক পুলিশের সার্জেন্ট প্রশান্ত কুমার মৌলিক ও সার্জেন্ট কল্লোল কুমার ভট্টাচার্য্য জানান, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের মধুখালী রেলগেট এলাকায় নিয়মিত বিভিন্ন যানবাহন চেকের সময় তিনজন আরোহী সহ একটি মোটরসাইকেল কাজপত্র চেক করার সময় সাথে থাকা দুই আরোহী দৌড়ে পালিয়ে গেলে সন্দেহ বশত তল্লাশী করে রানা খান (২৬) এর কাছ থেকে প্রায় দুই কেজি গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়েছে। তাকে মধুখালী থানায় গাঁজাসহ হস্তান্তর করা হয়েছে।
মধুখালী থানা পুলিশের পরিদর্শক সুকদেব রায় জানান,বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় দুই কেজি গাঁজাসহ এক ব্যাক্তিকে আটক করা হয়েছে।তাকে জিজ্ঞাসাবাদ চলছে। এবিষয়ে একটি মাদক মামলা রুজু করা হবে। আইনী প্রক্রিয়া চলমান।
