কচুয়ায় অসহায়দের মাঝে আর্থিক অনুদান বিতরণ
কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি : বাগেরহাটের কচুয়া উপজেলায় বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদের পক্ষ থেকে অসহায় ও দুস্থদের মাঝে আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে।
১৮ জুন বৃহস্পতিবার দুপুর ১২ টায় উপজেলা পরিষদ কার্যালয়ে এ অনুদান বিতরণ করেন কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী হাসান।
অনুদান বিতরণকালে উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির রফিকুল ইসলাম, সাবেক ছাত্রনেতা ও বিশিষ্ট ব্যবসায়ী শেখ ইউনুস আলী, হিলফুল ফুজুল স্টুডেন্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও জেনারেল সেক্রেটারি এস এম এ যুবায়ের রানা, যুবনেতা অহিদুল ইসলাম, জামায়াত নেতা মাঈনুল ইসলাম শিকদার, সাংবাদিক তারিকুল ইসলাম, শাহাদাত হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আয়োজকরা জানান, মানবিক সহায়তার অংশ হিসেবে উপজেলার বিভিন্ন এলাকার অসহায় পরিবারের মাঝে এ আর্থিক সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে।
