একক অভিনয়ে জাতীয় পর্যায়ে তৃতীয় কলাপাড়ার অর্জুন
অশোক মুখার্জী, কলাপাড়া (পটুয়াখালী) : কলাপাড়ার গর্ব,নকচিমুখ নাট্যাঙ্গন "র গর্বিত সদস্য,মংগলসুখ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেনির শিক্ষার্থী সুদীপন মুখার্জী অর্জুন সব বাধা অতিক্রম করে নিজের মেধা ও অভিনয়ের জাদুতে পৌরসভা,উপজেলা, জেলা ও বিভাগ পেরিয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬ এ জাতীয় পর্যায়ে তৃতীয় স্থান অধিকার করে অনন্য এক কৃতিত্ব স্থাপন করেছে। অর্জুন এর এই আকাশ ছোঁয়া সাফল্য বরিশাল বিভাগ সহ কলাপাড়ার চারিদিকে বইছে বাধভাঙা আনন্দের বন্যা। তার এই গৌরবমময় চমৎকার নৈপুন্যে জাতীয় পর্যায়ে বিচারকদের মুগ্ধ করেছে। কলাপাড়ার ইতিহাসে বিশ বছর পরে জাতীয় পর্যায়ে পুরস্কৃত হয়েছে অর্জুন। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মপ্রতিমন্ত্রী ববি হাজ্জাজ পুরস্কার বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক আতিকুর রহমান।উল্লেখ্য পরবর্তীতে এই প্রতিযোগীতার পুরস্কার বিতরণ করবেন বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশ নায়ক তারেক রহমান।
অর্জুনের এই গৌরবময় কৃতিত্বের জন্য আন্তরিক শুভেচ্ছা জানিয়েছে ১১৪ পটুয়াখালী - ৪ সাংসদ এ বি এম মোশাররফ হোসেন,সাবেক উপজেলা বিএনপি" র আহব্বায়ক আলহাজ্ব মো মনিরুজ্জামান মনির, কলাপাড়া উপজেলা বি এন পির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাওছার হামিদ,উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোসা: শাহিদা বেগম,কলাপাড়া প্রেসক্লাব সভাপতি নেসারউদ্দিন আহমেদ টিপু,কলাপাড়া প্রেসক্লাব প্রতিস্ঠাকালীন সদস্য ও সহ সভাপতি বিশ্বাস শিহাব পারভেজ মিঠু,সাধারন সম্পাদক অমল মুখার্জী,সাবেক সভাপতি মেজবাহ উদ্দিন সাবেক সফল সাধারন সম্পাদক এসএম মোশারেফ হোসেন মিন্টু, স্বেচ্ছাসেবী সংগঠন রংধনু "র সভাপতি ,হুমায়ুন কবির জুয়েল শিকদার, সাধারন সম্পাদক,কলাপাতা পৌর সভার ০৬ নং ওয়ার্ড কাউন্সিলর সম্ভাব্য প্রাথী বিশ্বাস রাশেদ মোশাররফ কল্লোল,কলাপাড়া পৌরসভা নির্বাচনে সম্ভাব্য মেয়র প্রার্থী আলহাজ্ব আবু হাসনাত রিমন সিকদার, লালুয়া ইউনিয়নের চেয়ার ম্যান প্রার্থী স্বজল বিশ্বাস, আমরা কলাপাড়া বাসী র সভাপতি গনমাধ্যম কর্মী নাজমুস সাকিব, কলাপাড়া পৌর শহর ব্যবসায়ী সমবায় সমিতির নির্বাচনে সাধারন সম্পাদক পদ প্রার্থী সৈয়দ মো রাসেল, মঙল সুখ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধাান শিক্ষক নাজমুস সাকিব কনা,কুয়াকাটা প্রেসক্লাবের সাবেক সভাপতি আনোয়ার হোসেন আনু ও বিভিন্ন সংগঠন সহ কলাপাড়ার সর্ব স্হতরের জনগন ও গুণীজনরা। অর্জুনের প্রশিক্ষক হিসেবে ছিলেন কলাপাড়া সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ,জাতীয় পুরস্কার প্রাপ্ত মীরাক্কেলীয়ান অভিনেতা আতিকুর রহমান মিরাজ।
এই সাফল্যের পিছনে রয়েছে অর্জুনের পরিবারের নিরলস ত্যাগ ও অনুপ্রেরণা। অর্জুনের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে দোয়া চেয়েছেন অর্জুনের বাবা কলাপাড়া প্রেসক্লাব সাবেক সহ সাধারণ সম্পাদক, অশোক মুখার্জি, মাতা সাংস্কৃতিক কর্মী ও কলাপাড়া মহিলা কলেজের শিক্ষিকা শুভ্রা চক্রবর্তী কল্যানী। এছাড়াও তার বড় বোন দেবশ্রী মুখার্জী অভিনয় আবৃত্তি ও জারীগান এ মোট পাচ বার জাতীয় পর্যায়ে অংশ নিয়েছে।
