ঢাকা সোমবার ২২ জুন ২০২৬ ৮ ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ ২৩ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

পাবনার সাথিয়া জাতীয় পর্যায়ের প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলে চ্যাম্পিয়ন

প্রকাশিত: ২১ জুন ২০২৬, রোববার, সময়ঃ ০৮.১৫ এ.এম
পাবনার সাথিয়া জাতীয় পর্যায়ের প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলে চ্যাম্পিয়ন
www.dailyranggaprovat.com

বিশেষ প্রতিনিধি : জাতীয় পর্যায়ের প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলে চ্যাম্পিয়ন সাঁথিয়ার জোড়গাছা ইউনাইটেড সরকারি প্রাথমিক বিদ্যালয়।

 শনিবার ২০ জুন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা)-২০২৬ এর জাতীয় পর্যায়ের ফাইনালে ময়মনসিংহ বিভাগের বিপক্ষে ৪-২ গোলের বড় ব্যবধানে জয়লাভ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে সাঁথিয়া উপজেলার জোড়গাছা ইউনাইটেড সরকারি প্রাথমিক বিদ্যালয়।

ফাইনাল খেলাটি ছিল অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে প্রতিপক্ষের ওপর আধিপত্য বিস্তার করে জোড়গাছা ইউনাইটেড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদে ফুটবলাররা। নির্ধারিত সময়ে ৪-২ গোলের ব্যবধানে জয় নিশ্চিত করে জাতীয় পর্যায়ের শিরোপা নিজেদের করে নেয় তারা।

খেলা শেষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ

পাবনা-১ (সাঁথিয়া) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন এবং সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাবা রিজু তামান্না।

জাতীয় পর্যায়ে এ সাফল্যে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ সাঁথিয়া উপজেলার সর্বস্তরের মানুষের মাঝে আনন্দের উচ্ছ্বাস দেখা দিয়েছে। স্থানীয়রা ক্ষুদে ফুটবলারদের এ কৃতিত্বকে উপজেলার জন্য একটি গৌরবময় অর্জন হিসেবে অভিহিত করেছেন।