কালিগঞ্জ বন্ধু ফোরামের মাসিক সভা অনুষ্ঠিত
সুকুমার দাশ বাচ্চু, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি : কালিগঞ্জ বন্ধু ফোরামের ২৮২ তম মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ জুন) রাত ৮ টায় কালিগঞ্জ স্থানীয় একটি চাইনিজ রেস্তোরাঁ শশুর বাড়িতে আয়োজন করেন বন্ধু ফোরামের নির্বাহী কমিটির সদস্য বিশিষ্ট ব্যবসায়ী খান জাহিদুল ইসলাম বাবু,। কালিগঞ্জ বন্ধু ফোরামের সভাপতি মোস্তফা আখতারুজ্জামান পল্টুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ মাহমুদুর রহমানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন বন্ধু ফোরামের সহ-সভাপতি শেখ সাইফুল বারী সফু,কোষাধাক্ষ সুকুমার দাশ বাচ্চু নির্বাহী সদস্য শেখ আবু তাহের, সদস্য জিএম আব্দুল্লাহ আল হাসান, শেখ রফিকুল ইসলাম, শাহরিয়ার খান রিপল,শেখ শাকিল আহমেদ বাবু, আব্দুল করিম মামুন হাসান, আব্দুর রব, গোলাম আয়ুব জুলু, অমল সরকার, মাহফুজুল্লাহ,ডা: রফিকুল ইসলাম , প্রমূখ। সভায় কালিগঞ্জ বন্ধু ফোরাম এর ২৫ বছর পূর্তি উপলক্ষে রজত জয়ন্তী উৎসব অনুষ্ঠানের সিদ্ধান্ত হয়। ২০২৭ সালের সালের মার্চ মাসে সংগঠনের ২৫ বছর পূর্ণ হবে। এ উপলক্ষে বন্ধু ফোরামের আয়োজনে স্মৃতিময় ও আনন্দঘন পরিবেশে দিনব্যাপী বন্ধু ফোরামের সকল সদস্য, ভাবি,ও সন্তানদের নিয়ে জামকালো অনুষ্ঠানের আয়োজন করা হবে। এছাড়া বন্ধু ফোরামের দোকান ঘর ও সাংগঠনিক কার্যক্রম, সঞ্চয় অনন্য বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত দিতে হয়। সংগঠনের পরবর্তী ২৮৩ তম মাসিক সভা বন্ধু ফোরামের সদস্য রাশিয়া প্রবাসী আব্দুর রব এর আয়োজনে বাড়িতে অনুষ্ঠিত হবে। কালীগঞ্জে শ্বশুর বাড়ি চাইনিজ রেস্তোরাঁ সুন্দর আপ্যায়নের জন্য বন্ধু ফোরামের নির্বাহী সদস্য খাল জাহিদুল ইসলাম বাবুকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়।
