বিএনপি নেতা সরদার জাহিদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ
কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি : বাগেরহাটের কচুয়ায় উপজেলা বিএনপির সভাপতি, বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক সরদার জাহিদ হোসেনের বিরুদ্ধে পরিকল্পিত ষড়যন্ত্র এবং অপপ্রচারের প্রতিবাদে বিশাল মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার ২১ জুন বিকেলে কচুয়া উপজেলা বিএনপি এবং এর সকল সহযোগী ও অঙ্গ সংগঠনের যৌথ উদ্যোগে কচুয়া জিরো পয়েন্ট এলাকায় এই কর্মসূচি পালন করা হয়।
কচুয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ এস এম তৌহিদুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে অতিথি হিসেবে বক্তৃতা করেন প্রশাসক, বাগেরহাট জেলা পরিষদ ও জেলা বিএনপি'র সদস্য আলহাজ্ব ব্যারিস্টার শেখ মো: জাকির হোসেন,জেলা বিএনপির সদস্য সরদার অহিদুল ইসলাম পল্টু, সাবেক ৬০ নম্বর ইউনিয়ন চেয়ারম্যান ও জেলা বিএনপি নেতা ফকির তরিকুল ইসলাম, জেলা বিএনপি নেতা মঈন উদ্দিন।
এছাড়াও বক্তৃতা করেন কচুয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ জাহাঙ্গীর, বিএনপি নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান মোল্লা আব্দুল গাফফার, সরদার রেজাউল ইসলাম চল, সাবেক শিক্ষক শেখ আনোয়ার হোসেন, সাবেক ছাত্র নতা নিত্য রঞ্জন ঘোষ, কচুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক উজ্জ্বল কুমার দাস,গজালিয়া বিএনপি'র সাধারণ সম্পাদক মোহাম্মদ দেলোয়ার হোসেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শেখ রিয়াজ, যুবদলের আহ্বায়ক অলিউর রসূল অলি, এমদাদুল হক মাসুদ, শেখ সুজন, জেলা স্বেচ্ছাসেবক দল নেতা সরদার নাহিদ, কৃষক দলের আহ্বায়ক আল আমিন মুক্তি, মহিলা দল নেতা আজমিরা সহ যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল এবং শ্রমিক দলের স্থানীয় শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।
মানববন্ধনে বক্তারা বলেন, সরদার জাহিদ একজন জনদরদী সমাজসেবক এবং কচুয়া উপজেলা বিএনপির একনিষ্ঠ কাণ্ডারি ও আগামী স্থানীয় উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপি'র প্রার্থী। এলাকায় তার জনপ্রিয়তায় ইর্ষান্বিত হয়ে একটি কুচক্রী মহল দীর্ঘদিন ধরে তার এবং দলের সুনাম নষ্ট করার লক্ষ্যে নানামুখী ষড়যন্ত্র ও মিথ্যা অপপ্রচার চালিয়ে আসছে।
বক্তারা তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, "সরদার জাহিদের বিরুদ্ধে যেসব মিথ্যা ও বানোয়াট তথ্য ছড়ানো হচ্ছে, তার মূল উদ্দেশ্য হচ্ছে আগামী দিনে দলের ঐক্য ও অগ্রযাত্রাকে ব্যাহত করা। কচুয়ার মাটি ও মানুষের নেতা সরদার জাহিদের সম্মানহানি করার যেকোনো অপচেষ্টা কচুয়া বাসী কঠোর হস্তে দমন করবে।"
নেতৃবৃন্দ অবিলম্বে এই পরিকল্পিত ষড়যন্ত্র ও কুৎসা রটনা কারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান। অন্যথায় আগামীতে আরও কঠোর ও ধারাবাহিক আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
মানববন্ধন শেষে একটি বিশাল বিক্ষোভ মিছিল উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। কর্মসূচিতে উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন থেকে আসা বিএনপি ও সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী এবং সাধারণ উৎসুক জনতা অংশ নেন।
