ঢাকা মঙ্গলবার ২৩ জুন ২০২৬ ৯ ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ ২৪ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

আশাশুনিতে জেন্ডার রেসপনসিভ গভর্ন্যান্স ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

প্রকাশিত: ২২ জুন ২০২৬, সোমবার, সময়ঃ ০৮.৫৮ পি.এম
আশাশুনিতে জেন্ডার রেসপনসিভ গভর্ন্যান্স ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
www.dailyranggaprovat.com

জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) :  আশাশুনিতে ‘জেন্ডার রেসপনসিভ ডিজাস্টার রিস্ক রিডাকশন ইন বাংলাদেশ (জিআরডিআরআরবি)’ প্রকল্পের আওতায় "জেন্ডার রেসপনসিভ গভর্ন্যান্স ওরিয়েন্টেশ" অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ জুন) সকালে আশাশুনি অফিসার্স ক্লাব হল রুমে এ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।

জিআরডিআরআরআইবি প্রকল্পের প্রোজেক্ট অফিসার সেলিনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ আব্দুস সালাম, কৃষি সম্প্রসারন কর্মকর্তা আফরোজা পারভীন রুমা, পিআইও আমিরুল ইসলাম, মহিলা অধিদপ্তরের ট্রেইনার বিল্লাল হোসেন প্রমুখ। এম্বাসী অফ সুইডেন ঢাকা এন্ড ইউএন ওমেন এর অর্থায়নে AFAD, ASDDW এবং প্রকল্পের এ্যাডভোকেসী অফিসার কানিজ সাইমার সঞ্চালনায় অনুষ্ঠানে মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে প্রেজেন্টেশন উপস্থাপন করেন, প্রতাপ কুমার শীল। উপজেলার আনুলিয়া ও প্রতাপনগরে প্রকল্পের কাজ চলছে। ওরিয়েন্টেশনে দুর্যোগ ও ভেড়ী বাঁধ ভাঙ্গনে নারীদের সমস্যা, ঝুঁকি ও ক্ষয়ক্ষতি হ্রাস, আঞ্চলিক সংকট, দুর্যোগ ব্যবস্থাপনা আইন ২০১২, জেন্ডার সংবেদনশীল বাজেট ও স্থানীয় পরিকল্পনা, প্রাতিষ্ঠানিক এ্যাকশান চেকলিষ্ট, সুরক্ষা নীতি প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা করা হয়। সবশেষে সম্মিলিত অঙ্গীকার পাঠ করান হয়।