গোপালগঞ্জে অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক মিন্টু নির্বাচিত
রাঙা প্রভাত ডেস্ক : বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার অ্যাসোসিয়েশন, গোপালগঞ্জ জেলা শাখার নবগঠিত কমিটিতে কালিয়ার নড়াগাতী থানার কৃতি সন্তান মিন্টু শিকদার সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন। এ উপলক্ষে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
নবগঠিত কমিটিতে গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর সভাপতি এবং মইনুর রহমান হিটু সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন গোপালগঞ্জের শিকদার অর্থীন ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক মিন্টু শিকদার।
মিন্টু শিকদারের এ নির্বাচনে নড়াগাতীসহ আশপাশের এলাকায় আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। স্থানীয়রা মনে করছেন, স্বাস্থ্যসেবা খাতে দীর্ঘদিনের অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতার মাধ্যমে তিনি সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করবেন এবং জেলার বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর মধ্যে সমন্বয় বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
শুভেচ্ছা বার্তায় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ বলেন, নবগঠিত কমিটির নেতৃত্বে গোপালগঞ্জ জেলার স্বাস্থ্যসেবা খাত আরও সুসংগঠিত হবে এবং জনগণ উন্নত চিকিৎসাসেবা পাবে। বিশেষ করে নড়াগাতীর কৃতি সন্তান মিন্টু শিকদারের এই অর্জন এলাকার জন্য গৌরবের বিষয়।
নবনির্বাচিত নেতৃবৃন্দ সংগঠনের উন্নয়ন, স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং সদস্যদের স্বার্থ সংরক্ষণে আন্তরিকতার সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।
