ঢাকা বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ ২৬ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

বন্ধুর বিয়েতে এসে মহাসড়কে ঝড়ল প্রবাসীর প্রান

প্রকাশিত: ২৩ জুন ২০২৬, মঙ্গলবার, সময়ঃ ০৫.১৫ পি.এম
বন্ধুর বিয়েতে এসে মহাসড়কে ঝড়ল প্রবাসীর প্রান
www.dailyranggaprovat.com

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি :  বন্ধুর বিয়েতে এসে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় কুয়েত প্রবাসী সোহেল ফকির (২৪) নিহত হয়েছেন। মঙ্গলবার (২৩ জুন) দুপুর একটার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলার খাঞ্জাপুরের বটতলা নামক এলাকায়।নিহত কুয়েত প্রবাসী সোহেল খাঞ্জাপুর গ্রামের সামু ফকিরের ছেলে।

নিহতের ঘনিষ্ঠ পান্নু মৃধা জানান, সোহেলের বাল্যবন্ধু খাঞ্জাপুর গ্রামের খলিল হাওলাদারের ছেলে ফয়সাল হাওলাদারের গত ১৯ জুন বিবাহ অনুষ্ঠান সম্পন্ন হয়। ওই বিয়ের অনুষ্ঠানে যোগদানের জন্য গত ১০ দিন পূর্বে কুয়েত থেকে ছুটিতে দেশে এসেছিলেন সোহেল।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পান্নু মৃধা আরও জানান, মঙ্গলবার দুপুর একটার দিকে সোহেল মোটরসাইকেল পাকিং করে বটতলা এলাকার মহাসড়কের পাশে দাঁড়ানো ছিলো। এসময় বরিশাল থেকে ঢাকাগামী বেপরোয়াগতির তাজবি পরিবহন দূর্ঘটনাস্থল অতিক্রমকালে মহাসড়কের পাশে দাঁড়ানো সোহেলকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে সোহেল গুরুত্বর আহত হয়ে ঘটনাস্থলেই নিহত হন। মুহুর্তের মধ্যে সোহেল ফকির নিহতের খবর ছড়িয়ে পরলে ওই এলাকার শোকের ছায়া নেমে এসেছে।

তথ্যের সত্যতা নিশ্চিত করে গৌরনদী হাইওয়ে থানার ওসি মোহাম্মদ মোহসিন জানিয়েছেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। পাশাপাশি মহাসড়কের গোপালপুর এলাকায় ঘাতক পরিবহনটি আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।