কচুয়ায় যুবদলের বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত
কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি : কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের দেশবিরোধী ষড়যন্ত্র, নৈরাজ্য ও সহিংসতার বিরুদ্ধে কচুয়ায় বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে উপজেলা যুবদল। আজ মঙ্গলবার (২৩ জুন) বিকাল ৪টায় কচুয়া কচুয়া বাজারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উপজেলা যুবদলের সর্বস্তরের নেতাকর্মীদের অংশগ্রহণে একটি বিশাল বিক্ষোভ মিছিল কচুয়া শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে কচুয়া বাজারের এক সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।
কচুয়া উপজেলা যুবদলের আহ্বায়ক মোহাম্মদ অলিউল রসুলের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় বক্তৃতা করেন উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক এস এম তৌহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, যুবদল নেতা সিকদার মশিউর রহমান মুক্তা, যুবদলনেতা এমদাদুল হক মাসুদ, যুবনেতা লিয়ন শিকদার, সুজন সেখ সহ আরো নেতৃবৃন্দ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সরদার নাহিদ, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক নাজমুল হোসেন, সদস্য সচিব রাবু, কৃষক দলের সাধারন সম্পাদক আসাদ সেখ সহ উপজেলা বিএনপির বিভিন্ন অংগ সহযোগী সংগঠনের নেতা ও কর্মীবৃন্দ।
পথসভায় বক্তারা বলেন, "বিগত স্বৈরাচারী সরকার ও তাদের নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ দেশের সাধারণ মানুষের ওপর যে অন্যায়-অত্যাচার চালিয়েছে, দেশের মানুষ তা ভুলে যায়নি। এখনো তারা পর্দার আড়াল থেকে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির অপচেষ্টা চালাচ্ছে।" যুবদল নেতারা হুশিয়ারি উচ্চারণ করে বলেন, কচুয়ার মাটিতে নিষিদ্ধ সংগঠনের কোনো ধরনের বিশৃঙ্খলা বা ষড়যন্ত্র বরদাশত করা হবে না। যেকোনো অপতৎপরতা রুখে দিতে যুবদলের নেতাকর্মীরা রাজপথে প্রস্তুত রয়েছে।
কর্মসূচিতে উপজেলা যুবদল, কচুয়া যুবদল এবং বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
