ঢাকা বুধবার ২৪ জুন ২০২৬ ১০ ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ ২৫ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

আশাশুনিতে আইন শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ২৩ জুন ২০২৬, মঙ্গলবার, সময়ঃ ১০.২৫ পি.এম
আশাশুনিতে আইন শৃংখলা   কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
www.dailyranggaprovat.com

জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) :  আশাশুনি উপজেলা আইন শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) সকাল ১০.৩০ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। 

উপজেলা প্রশাসনের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডু। সভায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামীম আহমদ খান, সমাজ সেবা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, কৃষি সম্প্রসারন কর্মকর্তা আফরোজা আক্তার রুমা, শিক্ষা অফিসার স্বপন কুমার বর্মন, ডাঃ ইমরান হোসেন, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক স ম হেদায়েতুল ইসলাম, জামায়াতের উপজেলা আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার, জেলা কর্ম পরিষদ সদস্য উপাধ্যক্ষ আঃ সবুর, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মশিউল হুদা তুহিন, জাকির হোসেন বাবু, চেয়ারম্যান মাওঃ আবু বক্কর ছিদ্দীক, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি চিত্তরঞ্জন ঘোষ, প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান, বড়দল ইউপি প্রশাসক আখতার ফারুক বিল্লাহ, ভারপ্রাপ্ত চেয়ারম্যান খাজরা প্রমুখ বক্তব্য রাখেন। সভায় উপজেলার সার্বিক আইন শৃংখলা পরিস্থিতি নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।