ঢাকা বুধবার ২৪ জুন ২০২৬ ১০ ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ ২৫ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

কালিগঞ্জের বিশিষ্ট শিক্ষানুরাগী, রাজনৈতিক ব্যক্তিত্ব শেখ হুসাইন আহমেদ গোলাম আর নেই

প্রকাশিত: ২৩ জুন ২০২৬, মঙ্গলবার, সময়ঃ ১০.৪৯ পি.এম
কালিগঞ্জের বিশিষ্ট শিক্ষানুরাগী, রাজনৈতিক ব্যক্তিত্ব শেখ হুসাইন আহমেদ গোলাম আর নেই
www.dailyranggaprovat.com

সুকুমার দাশ বাচ্চু, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরার কালিগঞ্জের বিশিষ্ট সমাজ সেবক, শিক্ষানুরাগী, রাজনৈতিক ব্যক্তিত্ব শেখ হুসাইন আহমেদ গোলাম মঙ্গলবার ২৩ জুন সকাল ১০ টার দিকে বাজার গ্রাম নিজের বাড়িতে  ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি.. রাজিউন) ।


তিনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন বার্ধক্যজনিত কারণে তিনি কালিগঞ্জ উপজেলার বাজারগ্রামের নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 


মরহুমের পারিবারিক সূত্রে জানা যায়, তিনি ১ পুত্র, ৫ ভাই ৭ বোন, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে পুরো এলাকায় এবং শুভানুধ্যায়ীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।মহরম এম আহমদ আলী মেজ পুত্র ও বাংলাদেশ সাংবাদিক সমিতি কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি শেখ আনোয়ার হোসেনের সহোদর ভাই শেখ হুসাইন  আহমেদ গোলামের   মৃত্যুর সংবাদ পেয়ে  সাবেক সংসদ সদস্য  বিএনপি'র নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব কাজী আলাউদ্দিন তার বাসভবনে যান, এছাড়া তার বাল্যবন্ধু বাজার গ্রাম রহিমপুর তালিমুল কুরআন মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠাতা  মোঃ অলিহুর  রহমান আলহাজ্ব আব্দুল ওয়াহেদ সহ তার আত্মীয়-স্বজন গুনগ্রাহীরা এক নজর দেখতে আসেন।  মঙ্গলবার আসর বাদ বাজার গ্রাম দিদার ইলাহী  জামে মসজিদ প্রাঙ্গনে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাযা  নামাজে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা জামায়াতের   সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আব্দুর রউপ, উপজেলা জাতীয় পার্টির সভাপতি মো:  মাহবুবুর রহমান, আরো উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক সাবেক ইউপি চেয়ারম্যান শেখ এবাদুল ইসলাম, কালিগঞ্জ  প্রেসক্লাবের  সভাপতি শেখ সাইফুল বারী সফু,  সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, অমুদা কথা বলতে কালিগঞ্জ  খান জাহান আলী স্মৃতি সংসদের সভাপতি আলহাজ্ব খান আবেদুর রহমান,  মহরুমের একমাত্র পুত্র  শেখ রেজওয়ান  আহমেদ জীবন।জানাযা  অনুষ্ঠান পরিচালনা করেন বাজার গ্রাম দিদার এলাহি জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আব্দুল গফুর,   জানাজা নামাজ পড়ান মহরমের ছোট  ভগ্নিপতি  হাফেজ মোঃ মাকসুদুর রহমান, 

মরহুম শেখ হুসাইন আহমেদ গোলাম কালিগঞ্জ প্রেসক্লাবের সদস্য,বাজার গ্রাম ঈদগা পরিচালনা কমিটির সদস্য কালিগঞ্জ থানা জামে মসজিদের কমিটির  সদস্য  ছিলেন,কালিগঞ্জ সরোয়ারদী পার্ক কমিটি  কমিটির সদস্য মামনি ভাইপো ।  তার মৃত্যুতে আমরা গভীর শোক, শ্রদ্ধা ও সমবেদনা জানাচ্ছি।