ঢাকা বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ ২৬ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

সুজানগরের সন্তান ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক

প্রকাশিত: ২৫ জুন ২০২৬, বৃহস্পতিবার, সময়ঃ ১২.০৭ এ.এম
সুজানগরের সন্তান ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক
www.dailyranggaprovat.com

বিশেষ প্রতিনিধি : পাবনার সুজানগর উপজেলার আহম্মদপুর ইউনিয়নের দক্ষিণচর গ্রামের কৃতি সন্তান রাইনাদ খান রোহান ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগে প্রভাষক হিসেবে নিয়োগ পেয়েছেন।

তিনি দক্ষিণচর গ্রামের বাসিন্দা ও স্কয়ারের কর্মকর্তা আব্দুল হালিম খানের কনিষ্ঠ পুত্র। দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে নিয়োগ পাওয়ায় পরিবারসহ পুরো সুজানগর উপজেলায় আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে।

স্থানীয়রা জানান, রোহানের এ অর্জন সুজানগরের তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস। নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিংয়ের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে শিক্ষক হিসেবে দায়িত্ব পালন দেশের বিজ্ঞান ও প্রযুক্তি খাতে অবদান রাখার নতুন সুযোগ তৈরি করবে।

রাইনাদ খান রোহানের এই সাফল্যে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ এলাকাবাসী অভিনন্দন জানিয়েছেন এবং তাঁর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন।