ঢাকা বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ ২৬ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

নাভারণ প্রেসক্লাবের নব-গঠিত কমিটির উপজেলা প্রশাসনের সাথে ফুলেল শুভেচ্ছা

প্রকাশিত: ২৫ জুন ২০২৬, বৃহস্পতিবার, সময়ঃ ১২.১৪ এ.এম
নাভারণ প্রেসক্লাবের নব-গঠিত কমিটির উপজেলা প্রশাসনের সাথে ফুলেল শুভেচ্ছা
www.dailyranggaprovat.com

রাজু রহমান, শার্শা (যশোর) প্রতিনিধি : যশোরের নাভারণ প্রেসক্লাবের নব-গঠিত কমিটির উদ্যোগে শার্শা উপজেলা প্রশাসন ও শার্শা থানা পুলিশের অফিসার ইনচার্জ কে ফুলের শুভেচ্ছা ও মতবিনিময় করা হয়েছে। বুধবার দুপুর ১২টায় শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে ওয়াহিদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিয়াজ মাখদুম ও শার্শা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মারুফ হোসেনকে ফুলের শুভেচ্ছা জানানো হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে ওয়াহিদ বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সাংবাদিকরা সমাজের বিভিন্ন সম্ভাবনা, সমস্যা, অন্যায়, ও অনিয়ম তুলে ধরেন। একই সাথে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

এসময় উপস্থিত ছিলেন, নাভারণ প্রেস ক্লাবের সভাপতি মোফাজ্জেল হোসেন রাজু, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন,সহ সভাপতি মামুনুর রশিদ মামুন,যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা, সাংগঠনিক সম্পাদক মীর ফরুক আহম্মেদ, অর্থ সম্পাদক নজরুল ইসলাম,ক্রিড়া সম্পাদক জুলফিকার আলী জুলু,কার্যকরী সদস্য তরিকুল ইসলামসহ আরও অনেকে।

এছাড়াও উপস্থিত ছিলেন, শার্শা প্রেস ক্লাবের সভাপতি আহম্মদ আলী শাহিন,সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, সাংবাদিক আশরাফুল সর্দার প্রমুখ।