ঢাকা বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ ২৬ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

আশাশুনিতে সমন্বিত পানি ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক অবহিতকরণ কর্মশালা

প্রকাশিত: ২৫ জুন ২০২৬, বৃহস্পতিবার, সময়ঃ ১২.১৯ এ.এম
আশাশুনিতে সমন্বিত পানি ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক অবহিতকরণ কর্মশালা
www.dailyranggaprovat.com

জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) :  আশাশুনিতে সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ সহায়িকা অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ জুন) আশাশুনি মডেল মসজিদ কমপ্লেক্স মিলনায়তনে বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তরের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

ওয়াটারএইড বাংলাদেশ ও সুইসকন্টাক্ট বাংলাদেশের সহযোগিতায় গোফরইমপ্যাক্ট’ প্রোগ্রামের আওতায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডু। অনুষ্ঠানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার মোঃ আব্দুস সালাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ রফিকুল  ইসলাম, শোভনালী ইউপি চেয়ারম্যান মাওঃ আবু বক্কর সিদ্দিক, বড়দল ইউনিয়ন পরিষদ প্রশাসক মোহাম্মদ আক্তার ফারুক বিল্লালসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। কর্মশালায় আলোচনা রাখেন, উপজেলা নাগরিক সমাজের সভাপতি সাংবাদিক জি এম মুজিবুর রহমান, প্রধান শিক্ষক দুখীরাম ঢালী, বারসিক প্রতিনিধি আসাদুজ্জামান আসাদ, উপ সহকারী কৃষি কর্মকর্তা তরিকুল ইসলাম, জেজেএস এর ফরহাদ হোসেন, ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা খায়রুল ইসলাম, আশাশুনি উপজেলার ১১টি ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি বৃন্দ উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন রূপান্তরের গোফরইমপ্যাক্ট প্রকল্পের ক্যাপাসিটি বিল্ডিং কোঅর্ডিনেটর জোহুরা খাতুন মীরা।

কর্মশালায় সমন্বিত পানি সম্পদের সুষ্ঠু ব্যবহার ও ব্যবস্থাপনা, নিরাপদ সুপেয় পানি নিশ্চিতকরণ, কঠিন বর্জ্য ব্যবস্থাপনার গুরুত্ব এবং পরিবেশ সুরক্ষায় জনসম্পৃক্তা ও জনসচেতনতা বৃদ্ধির বিভিন্ন দিক তুলে ধরা হয়।