ঢাকা বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ ২৬ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

মহম্মদপুরে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্পের আওতায় প্রদর্শনী পুকুরের উপকরণ বিতরণ

প্রকাশিত: ২৫ জুন ২০২৬, বৃহস্পতিবার, সময়ঃ ০৫.০২ পি.এম
মহম্মদপুরে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্পের আওতায় প্রদর্শনী পুকুরের উপকরণ বিতরণ
www.dailyranggaprovat.com

সুব্রত সরকার, মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি : মাগুরার মহম্মদপুর উপজেলায় ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্পের আওতায় প্রদর্শনী পুকুরের উপকরণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) সকাল ১০টায় মহম্মদপুর উপজেলা পরিষদ চত্বরে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব ও সঞ্চালনা করেন মহম্মদপুর উপজেলা মৎস্য কর্মকর্তা ফেরদৌসী আক্তার।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বেদবতি মিস্ত্রি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা সাধন চন্দ্র সরকার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সুব্রত সেন বিশ্বাস, উপজেলা কৃষি কর্মকর্তা পীযূষ রায়, প্রেসক্লাব মহম্মদপুরের সাধারণ সম্পাদক মাসুদ রানা এবং জাতীয়তাবাদী মৎস্যজীবী দল মহম্মদপুর শাখার সভাপতি মোঃ মানজারুল ইসলাম মনির।

বক্তারা বলেন, মৎস্য খাতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি, উৎপাদনশীলতা উন্নয়ন এবং গ্রামীণ পর্যায়ে মাছ চাষে আগ্রহ সৃষ্টির লক্ষ্যে সরকারের এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। প্রদর্শনী পুকুরের মাধ্যমে নতুন প্রযুক্তি ও সমন্বিত কৃষি ব্যবস্থাপনা সম্পর্কে চাষিরা বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবেন।

অনুষ্ঠানে উপজেলার পাঁচটি ইউনিয়নের পাঁচজন নির্বাচিত মৎস্যচাষীর মাঝে প্রদর্শনী পুকুরের উপকরণ বিতরণ করা হয়। বিতরণকৃত উপকরণের মধ্যে ছিল প্রতি চাষির জন্য চার বস্তা মাছের খাদ্য, তিন হাজার মাছের পোনা, একটি পেয়ারা চারা, একটি পেঁপে চারা, একটি বড়ই চারা, একটি লেবু চারা, বেগুনের চারা এবং মরিচের চারা।

এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মৎস্যচাষী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের মাধ্যমে উপকারভোগীরা সরকারের এ উদ্যোগের প্রতি সন্তোষ প্রকাশ করেন এবং মৎস্য উৎপাদন বৃদ্ধিতে সর্বোচ্চ প্রচেষ্টা চালানোর আশাবাদ ব্যক্ত করেন।