কালীগঞ্জে ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণ
সুকুমার দাশ বাচ্চু, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি : কালিগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২৫-২০২৬ অর্থ বছরে প্রাণোদনা কর্মসূচির আওতায় উফশি আমন ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধি লক্ষে ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) সকাল সাড়ে নয়টায় উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে বীজ ও রাসায়নিক সার বিতরণ অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ ওয়াসিম উদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মানবিকা শীল এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন সাহা, প্রধান অতিথি বলেন বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার কৃষকদের সার্বিক উন্নয়নে ও উৎপাদন বৃদ্ধিতে সকল প্রকার সহযোগিতা ও প্রাণোদনা দিয়ে আসছে।কৃষকরা সঠিক পরিচর্যার মাধ্যমে উৎপাদন করে, নিজে ও দেশের কল্যাণ অগ্রণী ভূমিকা রাখবে এজন্য কৃষি ক্ষেত্রে কৃষকদের উপজেলা কৃষি অফিস থেকে সকল সময় সার্বিক পরামর্শ প্রদান করা হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: শংকর কুমার দে, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ডাক্তার শফিকুল ইসলাম বাবু, কালিগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু উপজেলা সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন প্রমুখ। অনুষ্ঠানে বারোটি ইউনিয়নের ২৬০০ জন কৃষকের মধ্যে উফশী রোপা আমন ধানের বীজ, ডি এ পি ও এম ও পি সার কৃষকদের মাঝে প্রদান করা হয়। প্রতি কৃষক ৫ কেজি ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এম ও পি সার পায়।
