কালীগঞ্জে তামাক নিয়ন্ত্রণ আইন-শৃঙ্খলা বাস্তবায়ন টেক্সফোর্স কমিটির সভা
সুকুমার দাশ বাচ্চু, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি : কালিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা তামাক নিয়ন্ত্রণ আইন-শৃঙ্খলা বাস্তবায়ন ট্যাগফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) বেলা ১২ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা চলতি দায়িত্বে মিলন কুমার সাহা এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন কালিগঞ্জ থানা অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম শহীদ, উপজেলা বিএনপি'র সাবেক আবহায়ক শেখ এবাদুল ইসলাম, উপজেলা জামায়াত ইসলামী সেক্রেটারি অধ্যাপক আব্দুর রউফ,উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ডাক্তার শফিকুল ইসলাম বাবু, উপজেলা কৃষি অফিসার মোঃ ওয়াসিম উদ্দিন, নলতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: আজিজুর রহমান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক সুকুমার দাশ বাচ্চু, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আব্দুস সোবাহান , প্রমূখ। বক্তারা ধূমপানসহ তামাক জাতীয় ক্ষতিকারক দ্রব্য থেকে দূরে থাকতে হবে এজন্য সকলের মাঝে জনসচেতনতা সৃষ্টি করতে হবে। বক্তারা আরো বলেন শুধু বিড়ি সিগারেট নয়, পানের সাথে জর্দা ও গুল পরিহার করতে হবে। তামাক মানব শরীরের জন্য ক্ষতিকারক, আমাদের তরুণ সমাজকে বাঁচাতে হবে আইন প্রয়োগের মাধ্যমে নিরসন করতে হবে, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ১০০ গজ দূরে বিড়ি সিগারেটের দোকান থাকবে। তামাক নিয়ন্ত্রণ আইনশৃঙ্খলা বাস্তবায়ন টেক্স ফোর্স কমিটি এ বিষয়ে তদরকি করবে। সভায় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক,, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
