ঢাকা শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ ২৭ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

আশাশুনি প্রেসক্লাবে উপজেলার বিদায়ী দুই কর্মকর্তার মতবিনিময় সভা

প্রকাশিত: ২৫ জুন ২০২৬, বৃহস্পতিবার, সময়ঃ ০৯.১৩ পি.এম
আশাশুনি প্রেসক্লাবে উপজেলার বিদায়ী দুই কর্মকর্তার মতবিনিময় সভা
www.dailyranggaprovat.com

আশাশুনি প্রেসক্লাবে উপজেলার বিদায়ী দুই কর্মকর্তার মতবিনিময় সভা :  আশাশুনি প্রেসক্লাবের আয়োজেন থানার তদন্ত কর্মকর্তা মোঃ আব্দুল ওয়াদুদ ও ইঞ্জিনিয়ার (জনস্বাস্থ্য) মোঃ মোস্তাফিজুর রহমানের বিদায়ী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।  বৃহস্পতিবার ( ২৫জুন) বিকাল ৪-৩০ টায় প্রেস ক্লাবের হলরুমে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সহ সভাপতি হাসান ইকবাল মামুনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আকাশ হোসেনের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন 

সদ্য বিদায়ী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আব্দুল ওয়াদুদ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা ওলামাদলের আহবায়ক হাফেজ মাওঃ আনিছুর রহমান আজাদী, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন  বিদায়ী ইঞ্জিনিয়ার (জনস্বাস্থ্য) মোঃ মোস্তাফিজুর রহমান। প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান, সাবেক সভাপতি জি এম আল ফারুক। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন যুগ্ম সম্পাদক আসলাম লিংকন, সাবেক আহবায়ক বোরহানউদ্দীন বুলু, সাবেক যুগ্ম সম্পাদক মোঃ সোহরাব হোসেন, সদস্য মোঃ ইয়াছিন আরাফাত। উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক মোঃ জাকির হোসেন, তথ্য ও প্রচার সম্পাদক মোঃ আরিফুল ইসলাম, ক্রীড়া সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, সদস্য বি এম আলাউদ্দিন, এম এম সাহেব আলী, জগদীশ চন্দ্র সানা, তৌহিদুজ্জামান তৌহিদ, ইয়াছিন আরাফাত পিন্টু, মোঃ সাইদুল ইসলাম  প্রমুখ।