ঢাকা শনিবার ২৭ জুন ২০২৬ ১৩ ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ ২৮ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

সাতক্ষীরা শহর শিবিরের মাদকবিরোধী সাইকেল র‍্যালী

প্রকাশিত: ২৭ জুন ২০২৬, শনিবার, সময়ঃ ০৪.৫৯ পি.এম
সাতক্ষীরা শহর শিবিরের মাদকবিরোধী সাইকেল র‍্যালী
www.dailyranggaprovat.com

মো: আহাদুল্লাহ সানা, সাতক্ষীরা : বিশ্ব মাদকবিরোধী দিবস উপলক্ষে মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের উদ্যোগে বিশাল সাইকেল র‍্যালী হয়েছে । শনিবার (২৭ জুন) সকাল সাতটায় সাতক্ষীরা সরকারি কলেজ মাঠ থেকে শত শত শিক্ষার্থীদের অংশগ্রহণে এ র‍্যালি অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা সরকারি কলেজ মাঠ থেকে র‍্যালিটি শুরু হয়ে পোস্ট অফিস মোড় ,নারকেলতলা মোড় ,খুলনা রোড মোড়, সার্কিট হাউজ  মোড় এবং বাইপাস হয়ে  এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সরকারি কলেজ মাঠে এসে শেষ হয়। এসময় শিক্ষার্থীরা মাদকবিরোধী বিভিন্ন স্লোগান দিয়ে পুরো এলাকা মুখরিত করে তোলেন।

সাতক্ষীরা শহর শিবিরের সভাপতি মেহেদী হাসানের সভাপতিত্বে সেক্রেটারি নুরুন্নবীর পরিচালনায় র‍্যালীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতের ইসলামের অফিস সম্পাদক মাওলানা রুহুল আমিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা শহর শিবিরের সাবেক সভাপতি আল মামুন , অফিস সম্পাদক আরিফ বিল্লাহ  এইচআরডি সম্পাদক সাদ্দাম হোসেন,প্রকাশনা সম্পাদক আফজাল হোসেন, মিডিয়া সম্পাদক মাসুদ হোসেন, সাতক্ষীরা সরকারি কলেজ সভাপতি রফিকুল ইসলাম সহ সাতক্ষীরা শহর শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, কর্মী ও সমর্থকরা।

র‍্যালী শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মাদকের ভয়াবহতা সমাজের বিভিন্ন স্তরে ছড়িয়ে পড়েছে। মাদকের কারণে পরিবারে অশান্তি, অপরাধ ও সামাজিক অবক্ষয় বাড়ছে। মাদক নির্মূলে কার্যকর পদক্ষেপ নিতে হবে। সমাজ থেকে মাদক নির্মূল করতে হলে তরুণদের ভূমিকা রাখতে হবে ইসলামী ছাত্রশিবির তরুণদের মাঝে কোরআন ও হাদিসের জ্ঞান এবং ইসলামের আদর্শ ছড়িয়ে দেওয়ার কাজকে আরো বেশী গুরুত্ব দিয়ে করতে হবে।

তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে সচেতনতা তৈরিতে শিক্ষার্থীদের ভূমিকা গুরুত্বপূর্ণ। মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

শহর শিবিরের সভাপতি মেহেদী হাসান বলেন, তরুণ সমাজকে মাদকের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতন করা এবং একটি সুস্থ, শৃঙ্খলাবদ্ধ ও মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যেই এ সাইকেল র‍্যালির আয়োজন করা হয়েছে। মাদকের বিরুদ্ধে শিক্ষার্থীদের অবস্থান সবসময় পরিষ্কার। তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে নিয়মিত সচেতনতামূলক কর্মসূচি চালিয়ে যাওয়া হবে।