বাংলাদেশ মহিলা পরিষদ মধুখালী সাংগঠনিক জেলা শাখার সম্মেলন
শাহজাহান হেলাল, ফরিদপুর : “নারী ও কণ্যা শিশুর প্রতি সকল প্রকার সহিংসতা রুখে দাড়াও” প্রতিপাদ্য নিয়ে ফরিদপুরের মধুখালীতে বাংলাদেশ মহিলা পরিষদের মধুখালী সাংগঠনিক জেলা শাখার ৫ম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
২৭ জুন শনিবার বেলা ১১টায় মধুখালী সরকারী আইনউদ্দিন কলেজ চত্বরে জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ মহিলা পরিষদের সাধারন সম্পাদক ডাঃ মালেকা বানু। পতাকা উত্তোলন পরবর্তী একটি র্যারী বের হয়। র্যালিটি উপজেলা সদরের ঢাকা-খুলনা মহাসড়কের সরকারী আইনউদ্দিন কলেজ থেকে রেলগেট এলাকা প্রদক্ষিণ করে কলেজ গেটে শেষ হয় ।র্যালি পরবর্তী সম্মেলনের প্রথম পর্বে বাংলাদেশ মহিলা পরিষদ মধুখালী সাংগঠনিক জেলা শাখার সভাপতি সুরাইয়া সালামের সভাপতিত্বে ৫ম সম্মেলনের আনুষ্ঠানিক ভাবে কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ মহিলা পরিষদের সাধারণ সম্পাদক ডাঃ মালেকা বানু। এ সময় আরো বক্তব্য দেন বাংলাদেশ মহিলা পরিষদের জলবায়ু ও পরিবেশ সম্পাদক পারভীন ইসলাম, বাংলাদেশ মহিলা পরিষদ ফরিদপুর জেলা শাখার সভাপতি শিপ্রা রায়,সাধারন সম্পাদক হুসনেয়ারা খানম,ফরিদপুর-১ আসনের সংসদ সদস্যের স্ত্রী সামিনা ফেরদৌস ইলিয়াস,সরকারী আইনউদ্দিন কলেজের অধ্যক্ষ প্রদিপ কুমার সরকার, মহিলা পরিষদ মধুখালী জেলা সাংগঠনিক শাখার উপদেষ্টা হাজী আব্দুল মালেক শিকদার,মোঃ নজরুল ইসলাম,সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক মঞ্জুয়ারা সালামসহ প্রমুক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক(ভারপ্রাপ্ত) শামচ্ছুননাহার নিহার ও শোক প্রস্তাব পাঠ করেন লিগ্যাল এইড সম্পাদক মোর্শেদা আক্তার মিনা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রশিক্ষণ সম্পাদক (ভারপ্রাপ্ত) শুক্লা ভৌমিক।
