ঢাকা রোববার ২৮ জুন ২০২৬ ১৪ ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

আশাশুনিতে জামায়াতের যুব বিভাগের মাদকবিরোধী র‌্যালি ও পথ সভা

প্রকাশিত: ২৭ জুন ২০২৬, শনিবার, সময়ঃ ১০.৫৪ পি.এম
আশাশুনিতে জামায়াতের যুব বিভাগের মাদকবিরোধী র‌্যালি ও পথ সভা
www.dailyranggaprovat.com

জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) :  ২৬ জুন আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উদযাপন উপলক্ষে আশাশুনিতে র‌্যালি ও পথ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ৯.৩০ টায় আশাশুনি উপজেলা জামায়াতে ইসলামী যুব বিভাগ এ কর্মসূচির আয়োজন করে। 

"মাদকমুক্ত সমাজ গড়ি সুন্দর ভবিষ্যৎ গড়ি" শ্লোগানকে সামনে রেখে উপজেলা জামায়াত কার্যালয়ের সামনে থেকে র‌্যালি বের করা হয়। র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে থানা মোড়ে পথসভা করা হয়। যুব বিভাগের সভাপতি ডাঃ রোকনুজ্জামানের সভাপতিত্বে পথ সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী এড. আব্দুস সোবহান মুকুল। যুব বিভাগের সেক্রেটারী আজহারুল ইসলামের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ও অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের সেক্রেটারী অধ্যক্ষ মাওঃ আনওয়ারুল হক, খাজরা চেয়ারম্যান প্রার্থী মাওঃ আঃ রশিদ, বুধহাটা ইউনিয়ন আমীর মাওঃ আঃ ওয়াদুদ, শোভনালী যুব বিভাগ সভাপতি এনামুল কবির, বড়দল যুব বিভাগ সভাপতি ওমর ফারুক ও সেক্রেটারী হাবিবুর রহমান। প্রধান অতিথি এড. আঃ সোবহান মুকুল তার বক্তব্যে বলেন, আমরা মাদকমুক্ত উপজেলা দেখতে চাই। পরিবারে একজন মাদকাসক্ত হলে পরিবারের স্বপ্ন ধ্বংস করে দেয়। আমরা সচেতন ও রাজনৈতিক ব্যক্তি হিসাবে এসব নীরবে দেখতে পারিনা। প্রশাসনের উদ্তেশ্যে আমাদের সুস্পষ্ট বক্তব্য উপজেলার বিভিন্ন স্থানে যারা মাদক সেবক, মাদক ব্যবসায়ী, মাদক ব্যবসা করে জীবিকা নির্বাহ করার জন্য ঔদ্ধত্য দেখায় তাদের মুল উৎপাটনের চেষ্টা করুন। জামায়াত সর্বাবস্থায় আপনাদের পাশে থাকবে। চুনোপুটিদের গ্রেফতার করলে আমরা সন্তুষ্ট হতে পারিনা। যারা ব্যবসা করে যারা রাঘব বোয়াল তাদেরকে গ্রেফতার করে আইনে সোপর্দ্ধ করুন এবং বিচার নিশ্চিত করুন। তিনি আরও বলেন, দেশকে এগিয়ে নিতে যুব সমাজ গর্জে উঠেছে, যুব সমাজকে বাঁচাতে না পারলে দেশকে বাঁচাব যাবেনা। মাদক যুব সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। দেশ মেঘাচ্ছন্ন হয়ে উঠছে। যুব সমাজ ও মেঘাচ্ছন্ন দেশকে বাঁচাতে মাদক কারবারী ও তাদের সহযোগিদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে তিনি প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেন।