ঢাকা সোমবার ২৯ জুন ২০২৬ ১৫ ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ ৩০ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

কালিগঞ্জে সমবায় সমিতি লিমিটেড এর ৪৩ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ২৮ জুন ২০২৬, রোববার, সময়ঃ ০৭.১২ পি.এম
কালিগঞ্জে সমবায় সমিতি লিমিটেড এর ৪৩ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
www.dailyranggaprovat.com

সুকুমার দাশ বাচ্চু, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ   এর আয়োজনে রবিবার (২৮ জুন) বেলা ১১ টায় উপজেলা অফিসার্স ক্লাবে ৪৩ তম বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে।

কালিগঞ্জ  ইউসিসিএ লিমিটেড এর সভাপতি শেখ লুৎফর রহমানের সভাপতিত্বে ও সাংবাদিক এম হাফিজুর রহমান শিমুলের সঞ্চালনায় ৪৩ তম বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা চলতি দায়িত্ব মিলন সাহা, বিশেষ অতিথি বক্তব্য রাখেন কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ডাক্তার শফিকুল ইসলাম বাবু, উপজেলা  সমবায় কর্মকর্তা মুজিবর রহমান, উপজেলা বিআরডিবির ভাইস চেয়ারম্যান রমেশ চন্দ্র, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার আবুল কালাম, সাংবাদিক সমিতি সভাপতি শেখ আনোয়ার হোসেন, কালিগঞ্জ প্রেসক্লাবের  ক্লাবের সাধারণ সম্পাদক  সুকুমার দাশ বাচ্চু, উপজেলা সহকারী পল্লী উন্নয়ন অফিসার লিটন কুমার ঘোষ, জুনিয়র অফিসার হিসাব রক্ষণ মো :মেহেদী হাসান,প্রধান পরিদর্শক মো: শফিকুল ইসলাম,সাবেক বিআরডিবি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শাহাদাত হোসেন , সদস্য   আশরাফ হোসেন, প্রমুখ। সাধারণ সভায় উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের পক্ষ থেকে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা কে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয় এছাড়া কালিগঞ্জ ইউসিসি এ লিমিটেড এর চেয়ারম্যান শেখ লুৎফর রহমানকে সেরা  সমবায়  সম্মাননা স্মারক  প্রদান করা হয়। এবং সংগঠনের বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য সমবায় সমিতির সদস্যদেরকে পুরস্কার প্রদান করা হয়। বার্ষিক সাধারণ সভায় সমিতির সদস্য আমন্ত্রিত অতিথি, সাংবাদিক,অন্যন্য  ব্যক্তিবর্গ  উপস্থিত ছিলেন।