ঢাকা সোমবার ২৯ জুন ২০২৬ ১৫ ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ ৩০ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

ভোঁদড় দিয়ে মাছ শিকারের হারিয়ে যাওয়া ঐতিহ্য রক্ষায়, এমপি বিশ্বাস জাহাঙ্গীর আলম

প্রকাশিত: ২৯ জুন ২০২৬, সোমবার, সময়ঃ ০৮.৩০ এ.এম
ভোঁদড় দিয়ে মাছ শিকারের হারিয়ে যাওয়া ঐতিহ্য রক্ষায়, এমপি বিশ্বাস জাহাঙ্গীর আলম
www.dailyranggaprovat.com

★ মালো সম্প্রদায়ের পাশে দাঁড়ানোর ঘোষণা, সংরক্ষণে আশ্বাস।

মোঃ মনিরুজ্জামান চৌধুরী, নড়াইল  প্রতিনিধি : পৃথিবীর বিরলতম এবং কয়েকশো বছরের পুরোনো ভোঁদড় দিয়ে মাছ শিকারের ঐতিহ্য রক্ষায় মালো সম্প্রদায়ের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন নড়াইল-১ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম।

তিনি বলেন, নড়াইলের এই অনন্য ঐতিহ্য শুধু একটি পেশা নয়, এটি বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ। যুগের পরিবর্তনে ভোঁদড় দিয়ে মাছ শিকারের এ প্রাচীন পদ্ধতি আজ প্রায় বিলুপ্তির পথে। তাই এই ঐতিহ্যকে টিকিয়ে রাখতে এবং এর ধারক-বাহক মালো সম্প্রদায়ের জীবনমান উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।

তিনি আরও বলেন, এই ঐতিহ্য সংরক্ষণে সংশ্লিষ্ট সরকারি দপ্তর, স্থানীয় প্রশাসন ও সংস্কৃতিবিষয়ক প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় করে কার্যকর পদক্ষেপ গ্রহণের চেষ্টা করা হবে। পাশাপাশি দেশি-বিদেশি পর্যটকদের কাছে ভোঁদড় দিয়ে মাছ শিকারের এই বিরল ঐতিহ্য তুলে ধরার উদ্যোগও নেওয়া হবে।

স্থানীয় মালো সম্প্রদায়ের সদস্যরা এমপির এ ঘোষণাকে স্বাগত জানিয়ে বলেন, দীর্ঘদিন ধরে তারা নানা সংকটের মধ্যেও শত বছরের ঐতিহ্য ধরে রেখেছেন। সরকারি ও সামাজিক সহযোগিতা পেলে এই বিশ্ববিরল ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া এবং সংরক্ষণ করা সম্ভব হবে।

উল্লেখ্য, নড়াইল অঞ্চলে ভোঁদড়কে প্রশিক্ষণ দিয়ে মাছ শিকারের এই পদ্ধতি পৃথিবীর অত্যন্ত বিরল একটি ঐতিহ্য হিসেবে পরিচিত। তবে পেশাগত সংকট, অর্থনৈতিক সীমাবদ্ধতা এবং আধুনিক প্রযুক্তিনির্ভর মাছ ধরার বিস্তারের কারণে এ ঐতিহ্য বর্তমানে বিলুপ্তির ঝুঁকিতে রয়েছে।