ঢাকা সোমবার ২৯ জুন ২০২৬ ১৫ ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ ৩০ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

নড়াগাতীর খাশিয়াল গ্রামকে মাদকমুক্ত করার ঘোষণা

প্রকাশিত: ২৯ জুন ২০২৬, সোমবার, সময়ঃ ০৮.৩২ এ.এম
নড়াগাতীর খাশিয়াল গ্রামকে মাদকমুক্ত করার ঘোষণা
www.dailyranggaprovat.com

মো: মনিরুজ্জামান চৌধুরী, নড়াইল : সমাজ থেকে মাদকের বিস্তার রোধ এবং তরুণ প্রজন্মকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতে নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার খাশিয়াল গ্রামকে মাদকমুক্ত করার ঘোষণা দিয়েছেন সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান বিশ্বাস।

রোববার (২৮ জুন) তিনি বলেন, “খাশিয়াল গ্রামে কোনো ধরনের মাদক থাকতে দেওয়া হবে না। মাদকমুক্ত সমাজ গড়তে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, অভিভাবক, শিক্ষক ও সচেতন নাগরিকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।”

তিনি আরও বলেন, মাদকবিরোধী অভিযানের মূল লক্ষ্য হলো সমাজ থেকে মাদকের অপব্যবহার ও অবক্ষয় দূর করে একটি সুন্দর, নিরাপদ ও সুস্থ ভবিষ্যৎ নিশ্চিত করা। মাদক ব্যবসায়ী এবং মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে এবং এ বিষয়ে কোনো ধরনের আপস করা হবে না।

এ সময় তিনি খাশিয়াল গ্রামের সর্বস্তরের মানুষের প্রতি মাদকবিরোধী সামাজিক আন্দোলনে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। পাশাপাশি সকলের সহযোগিতায় খাশিয়াল গ্রামকে একটি আদর্শ, শান্তিপূর্ণ ও মাদকমুক্ত গ্রাম হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।