ঢাকা সোমবার ২৯ জুন ২০২৬ ১৫ ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ ৩০ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

কলাপাড়া প্রেসক্লাবের পক্ষ থেকে সংবাদপত্র বিক্রেতা সালামের পরিবারকে সহযোগিতা

প্রকাশিত: ২৯ জুন ২০২৬, সোমবার, সময়ঃ ১২.৫১ পি.এম
কলাপাড়া প্রেসক্লাবের পক্ষ থেকে সংবাদপত্র বিক্রেতা সালামের পরিবারকে সহযোগিতা
www.dailyranggaprovat.com

অশোক মুখার্জী, কলাপাড়া (পটুয়াখালী) : পটুয়াখালীর কলাপাড়ায় দীর্ঘদিনের সংবাদপত্র বিক্রেতা মৃত প্রতিবন্ধী আব্দুস সালামের পরিবারকে আর্থিক সহায়তা করেছে কলাপাড়া প্রেসক্লাব। রবিবার (২৮ জুন)  রাত ৯ টায়  প্রেসক্লাবের ইঞ্জি: তৌহিদুর রহমান মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রেসক্লাবের সদস্যরা মৃত আব্দুস সালামের স্ত্রী রিজিয়া বেগমের হাতে এ নগদ অর্থ তুলে দেন।

 এসময়  সাংবাদিকরা মৃত সালামের স্মৃতিচারন করতে গিয়ে বলেন, সালাম প্রতিবন্ধী হওয়া সত্বেও শত প্রতিকূলতাকে জয় করে মৃত পর্যন্ত সংবাদপত্র বিক্রির সঙ্গে জড়িত ছিলেন। সাংবাদিকদের সঙ্গে তার ছিল আন্তরিক সম্পর্ক। বয়সে ছোট বড় সকল সাংবাদিকে তিনি খুবই সন্মান করতেন। তার পরিবারে তিনি ছিলেন একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। সালামের মৃত্যুতে পরিবারটি খুবই আর্থিক সংকটে পড়েছে। 

মৃত আব্দুস সালামের স্ত্রী মোসা: রিজিয়া বেগম কান্না জড়িত কন্ঠে বলেন, এই টাকা দিয়ে থাকার ঘরটা মেরামত করবো। তার পরিবারের সদস্যরা এ সহায়তার জন্য কলাপাড়া প্রেসক্লাবের প্রতি চিরদিন কৃতজ্ঞ থাকবে।

কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি নেছার উদ্দিন আহমেদ টিপু বলেন, সালাম সংবাদপত্র  জগতকে এতটাই আপন করে নিয়েছেন যে, শারীরিক ভাবে অক্ষম হয়েও তিনি এ পেশা ছেড়ে অন্য পেশায় যাননি। সমাজের বিত্তবান ও মানবিক ব্যক্তিদের সালামের অসহায় এ পরিবারের পাশে দাঁড়ানো উচিত। কলাপাড়া প্রেসক্লাব সবসময়  মানবিক এসব কর্মকাণ্ড করে আসছে। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।

উল্লেখ্য, আব্দুস সালাম গত ০১.০৫.২০২৬ ইং তারিখ রোজ শুক্রবার ৫৫ বছর বয়সে অসুস্থ্য জনিত কারনে নিজ বাসায় মৃত বরন করেন।