ঢাকা সোমবার ২৯ জুন ২০২৬ ১৫ ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ ৩০ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

কচুয়ায় বিজিবি সদস্যকে কুপিয়ে জখম

প্রকাশিত: ২৯ জুন ২০২৬, সোমবার, সময়ঃ ০১.২৩ পি.এম
কচুয়ায় বিজিবি সদস্যকে কুপিয়ে জখম
www.dailyranggaprovat.com

কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি : বাগেরহাটের কচুয়ায় পূর্ব শত্রুতার জের ধরে এক বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)এর হাবিলদার মো: ফয়জুল হক লাল কে  কুপিয়ে মারাত্মক জখম করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় থানায় মামলা দায়েরের পর পুলিশ অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেপ্তার করেছে। তবে মামলা করায় ক্ষিপ্ত হয়ে আসামি পক্ষ এখন বাদী ও তার পরিবারকে চরম প্রাণনাশের হুমকি দিচ্ছে বলে অভিযোগ উঠেছে।


​স্থানীয় ও মামলা সূত্রে জানা গেছে, গত ২০জুন তারিখে জমিজমা সংক্রান্ত পূর্ব শত্রুতার জেরে কচুয়া উপজেলার ধোপাখালী ইউনিয়নের  শিয়ালকাঠী গ্রামের ১/আনিস(৪০)২/শহিদ(৩৮) ৩/মাহফুজ (৪২) সর্ব পিতা হাবিবুর রহমান হবি পূর্ব হতে ওত পেতে থাকা আরও ৪/৫ জনের একদল দুর্বৃত্ত ছুটিতে বাড়িতে আসা ওই বিজিবি সদস্য  মো: ফয়জুল হক লাল এর বসত বাড়ির  আঙ্গিনায় এসে তার উপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা ও তার পরিবারের অন্যান্য সদস্যরা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে কচুয়া হাসপাতালে ভর্তি করেন। সে বর্তমানে কচুয়া হাসপাতালে চিকিৎসাধীন আছেন।


​এ ঘটনায় আহত বিজিবি সদস্যের ভাই মো: আলী আকবর সেখ বাদী হয়ে কচুয়া থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।মামলা নং-৮২/২৬। মামলা হওয়ার পরপরই তৎপরতা শুরু করে পুলিশ। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ইতোমধ্যে ১নং ও ৩নং মোট দুই আসামিকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়।পরে গত ২৩ জুন ও ২৫ জুন আসামি পক্ষের ১নং আসামি বাদে বাকী আসামিরা যামিনে বাড়ি আাসে।


​এদিকে, মামলা দায়ের ও আসামি গ্রেপ্তারের পর থেকেই আসামিরা এবং তাদের প্রভাবশালী আত্মীয়-স্বজনরা বাদীপক্ষকে মামলা তুলে নেওয়ার জন্য চাপ সৃষ্টি করছে। মামলা প্রত্যাহার না করলে বাদী ও তার পরিবারের সদস্যদের খুন-জখম করা হবে বলে প্রকাশ্যে হুমকি দেওয়া হচ্ছে। এর ফলে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন ভুক্তভোগী পরিবারটি। এবিষয় নিয়ে ভিকটিমের ছেলে নাজমুল বাদী হয়ে পুলিশ সুপার বাগেরহাট বরাবর ১টি অভিযোগ দিয়েছেন।


​এ বিষয়ে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: জামিনুর রহমান  জানান, "বিজিবি সদস্যের ওপর হামলার ঘটনায় মামলা নেওয়া হয়েছে মামলা নং-৮২/২৬ এবং ইতিমধ্যে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।  বাদীপক্ষকে হুমকি দেওয়ার বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।