গৌরনদীতে গণঅধিকার পরিষদের কমিটি গঠন
গৌরনদী (বরিশাল)প্রতিনিধি।। দলীয় সাংগঠনিক তৎপরতা বৃদ্ধির লক্ষে বরিশালের গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নে গণঅধিকার পরিষদের কমিটি ঘোষনা করা হয়েছে।২১ সদস্য বিশিষ্ট কমিটিতে রুয়েদ হোসেন রুবেলকে আহবায়ক ও মোহাম্মদ রোকন মৃধাকে সদস্য সচিব করা হয়েছে।
নবনির্বাচিত কমিটিকে আগামী তিন মাসের মধ্যে তৃণমূল পর্যায়ের মতামত গ্রহণ করে একটি পূর্ণাঙ্গ ও শক্তিশালী ইউনিয়ন কমিটির খসড়া তৈরি করে উপজেলা দপ্তর সম্পাদক বরাবর জমা দেওয়ার নির্দেশ প্রদান করা হয়েছে। শনিবার (৪ এপ্রিল) সকালে গণঅধিকার পরিষদ উপজেলা শাখার সভাপতি সোলায়মান তুহিন এবং সাধারণ সম্পাদক মো. নিশান হাওলাদার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
গণঅধিকার পরিষদের উপজেলা সভাপতি সোলায়মান তুহিন বলেন, সংগঠনকে গতিশীল করার লক্ষে সারাদেশ ব্যাপী সাংগঠনিক পুনর্গঠন প্রক্রিয়া চলছে। সেই ধারাবাহিকতায় সরিকল ইউনিয়নের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।অচিরেই অন্যান্য ইউনিয়নগুলোতে কমিটি গঠন করা হবে।
