ঢাকা সোমবার ২৯ জুন ২০২৬ ১৫ ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ ৩০ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

আশাশুনি মহিলা কলেজ কেন্দ্রে মতবিনিময় সভা

প্রকাশিত: ২৯ জুন ২০২৬, সোমবার, সময়ঃ ০৮.০২ পি.এম

জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) :

আশাশুনি মহিলা কলেজ কেন্দ্রে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষা সুষ্ঠু সুন্দর এবং নকল মুক্ত পরিবেশে সম্পন্ন করতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ জুন) সকাল ১০.৩০ টায় কলেজ হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়। 
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এবং ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার কেন্দ্র সচিব মোঃ আব্দুর রব এর সভাপতিত্বে সভায় সহকারী অধ্যাপক আমিনুর রহমান, এপিএস মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক শাহজাহান আলী, বড়দল কলেজিয়েট স্কুলের নিমাই মন্ডল, হাজী জালাল উদ্দীন কলেজ বদরতলার প্রভাষক আদিত্য মন্ডল, বুধহাটা বিবিএম কলেজিয়েট স্কুলের প্রভাষক আজমল হায়দার প্রমুখ বক্তব্য রাখেন। সভায় পরীক্ষা কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন, সুষ্ঠু ও সুন্দর পরিবেশে পরীক্ষা সম্পন্ন করা এবং সবাই সম্মিলিত ভাবে কাজ করতে সিদ্ধান্ত নেয়া হয়। সভা পরিচালনা করেন মহিলা কলেজের সহকারী অধ্যাপক এবং ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার হল সুপার রতন কুমার অধিকারী। এবছর মহিলা কলেজ কেন্দ্রে ৪৩৯ জন পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেবে।