আশাশুনি গার্লস স্কুল, কাদাকাটি ও চাম্পাফুল স্কুলে বৃক্ষ রোপন কর্মসূচি
প্রকাশিত: ২৯ জুন ২০২৬, সোমবার, সময়ঃ ০৮.০৪ পি.এম
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) :
আশাশুনি উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষ রোপন কর্মসূচি পালন করা হয়েছে। সোমবার সকালে স্কুল চত্বরে পৃথক পৃথক কর্মসূচি পালন করা হয়। আশাশুনি মাধ্যমিক বালিকা বিদ্যালয় ঃ বৃক্ষ রোপন উদ্বোধন করেন, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক হেদায়েতুল ইসলাম, সাবেক সদস্য সচিব মশিউল হুদা তুহিন, উপজেলা জামায়াতের আমির আবু মুছা তারিকুজ্জামান তুষার। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সাবেক সভাপতি ও বাজার বণিক সমিতির সভাপতি জাকির হোসেন প্রিন্স, প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান, আশাশুনি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আকাশ হোসেন, জামায়াতের অফিস সেক্রেটারি রুহুল কুদ্দুছ, আলিয়া মাদ্রাসার শিক্ষক মোস্তাহিদুর রহমান।
চাম্পাফুল আচার্য প্রফুল্ল চন্দ্র মাধ্যমিক বিদ্যাপীঠ ঃ সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক স্বপন কুমার ঘোষ। প্রধান অতিথি ছিলেন চাম্পাফুল ইউপি চেয়ারম্যান প্রার্থী এম ডি আলমগীর কবির। বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মোফাজ্জেল করিম। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সহকারী শিক্ষক আবু হাসান ও দ্বীনবন্ধু সরকার, আশাশুনি প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, কোষাধ্যক্ষ এসএম মোস্তাফিজুর রহমান, সদস্য তৌহিদুজ্জামান।
কাদাকাটি আর আর মাধ্যমিক বিদ্যালয় ঃ শুরুতে সচেতনতামূলক র্যালি বের করা হয়। পরে প্রধান শিক্ষক বদিউজ্জামান খানের সভাপতিত্বে আলোচনা সভায় শিক্ষকমন্ডলী, শিক্ষার্থী, অভিভাবক ও সুধীজন উপস্থিত ছিলেন। সবশেষে বিদ্যালয় প্রাঙ্গণে ঔষধি, বনজ ও ফলজ গাছের চারা রোপণ করা হয়।
