তেরখাদা উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
তেরখাদা (খুলনা) প্রতিনিধি : সোমবার (২৯ জুন) দুপুর ১টার দিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে তেরখাদা উপজেলা মাসিক সমন্বয় সভা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মিজ তাহমিনা সুলতানা নীলা এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন এবং উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার শিউলি মজুমদার, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ সাইদুজ্জামান, ভেটেরিনারী সার্জন ডাঃ জুপি রানী সরকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আনোয়ার উল কুদ্দুস, উপজেলা প্রকৌশলী ভাস্কর মৃধা, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ মাসুদ রানা, উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাজমুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার হানিফ সিকদার, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ আব্দুল হাই, এমওডিসি মোঃ জাহিদুল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার সৈয়দ তালহা আশরাফ,, উপজেলা পল্লী দারিদ্র বিমোচন অফিসার মোঃ বেল্লাল হোসেন, জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী প্রজিত সরকার। সভায় এছাড়া বিভিন্ন দপ্তরের অফিসারগণ উপস্থিত ছিলেন।
