ঢাকা মঙ্গলবার ৩০ জুন ২০২৬ ১৬ ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ ৩১ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

ঝিনাইদহে তিন ফসলী জমিতে অটোরাইস মিল নির্মাণ বন্ধের দাবীতে মানববন্ধন

প্রকাশিত: ৩০ জুন ২০২৬, মঙ্গলবার, সময়ঃ ০১.৫১ পি.এম
ঝিনাইদহে তিন ফসলী জমিতে অটোরাইস মিল নির্মাণ বন্ধের দাবীতে মানববন্ধন
www.dailyranggaprovat.com

মানিক ঘোষ, ঝিনাইদহ : ঝিনাইদহে আবাসিক এলাকা ও ৩ ফসলী জমিতে অটোরাইস মিল নির্মাণ বন্ধের দাবীতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে|
সোমবার সকালে সদর উপজেলার কাশিমপুর গ্রামের মহাসড়কের পাশে এ কর্মসূচীর আয়োজন করে গ্রামবাসী| এতে ব্যানার ফেস্টুন নিয়ে ওই এলাকার কৃষক, শ্রমিক, দিনমজুর, শিক্ষার্থীসহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেয়| ঘন্টাব্যাপী চলা এই কর্মসূচীতে ওই গ্রামের সোহরাব হোসেন,আবু তালেব মোল্লা, জামাল হোসেন, সাইফুল মন্ডল, মাহবুব মোল্লাসহ স্থানীয়রা বক্তব্য রাখেন|
সেসময় বক্তারা অভিযোগ করেন, মহাসড়কের পাশে ৩ ফসলী জমিতে ইউনুস আলী নামের এক ব্যবসায়ী অটোরাইস মিল নির্মাণ করছে| তাদের দাবি, মিলটি নির্মিত হলে পরিবেশ দূষণ, কৃষিজমির ক্ষতি এবং স্থানীয় বাসিন্দাদের স্বাভাবিক  জীবনযাত্রা ব্যাহত হবে| তাই দ্রুত ওই স্থানে অটোরাইস মিল নির্মাণ বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন তারা|